Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ধূপগুড়িতে অভিনব প্রতিবাদ তৃণমূলের

মোদি জমানায় জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তৃণমূলের অভিনব প্রতিবাদ সমাবেশ জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। বিলি হল ঘুঁটে ও মাটির উনুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদি(Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হন ২০১৪ সালে। তখন রান্নার গ্যাসের ১৪.২ কেজি সিলিন্ডারের(LPG) দাম ছিল ৪০০ টাকা। ২০২২ সালে, অর্থাৎ ৮ বছরের মাথায় সেই রান্নার গ্যাস এখন ১০০০টাকা ছাড়িয়ে গিয়েছে। পেট্রোল ডিজেলের(Petrol Diesel) দরও চলতি বছরেই খাস কলকাতায় লিটার প্রতি ১০০টাকারও বেশি দরে কিনতে হচ্ছে। হতেই পারে এটাই মোদির আচ্ছেদিন। কিন্তু বাস্তবতা কী সেটা আমজনতা নিত্যদিন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যদিও মোদির নিজের বা তাঁর দলের তাতে কিছু যায় আসে না। কেননা তাঁরা জানেন গোবলয়ের হৃদয়েশ্বর এখনও মোদি। প্রয়োজনে মানুষ না খেয়ে মরে গেলেও মোদি ভিন্ন আর কাউকে ভোট দেবে না। তারপর তো রামমন্দির, জ্ঞানব্যাপী মসজিদ, এনআরসি, সিএএ, অভিন্ন দেওয়ানী বিধি এসব তো রয়েইছে যা কার্যত খুড়োর কল হিসাবে আমজনতার সামনে ঝুলিয়ে রেখেছে বিজেপি। ২০২৪ এর লড়াইয়েও তাই মোদির ক্ষমতায় ফেরা তাই একপ্রকার নিশ্চিত। তবে মোদি জমানায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে এবার বাংলার বুকে লাগাতার আন্দোলন শুরু করতে চলেছে তৃণমূল(TMC)। যার শুরুটা দেখা গেল রবি বিকালে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে(Dhupguri)।

রবিবার বিকালে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া-১ গ্রাম পঞ্চায়েতের ধীরেন দোকান এলাকায় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মাটির ঘুঁটে বিতরণ করে ও রান্নার গ্যাসের সিলিন্ডারকে মৃত ব্যক্তির মতো শেষ শ্রদ্ধা জানিয়ে এক অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। সেখানে রীতিমতো টেবিল সাজানো হয় মাটির ঘুঁটে ও উনুন দিয়ে। সেই সঙ্গে ফুলের মালা পড়িয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় রান্নার গ্যাসের সিলিন্ডারকে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি শনিবার মোদি সরকার পেট্রোলের যে দাম কমিয়েছে  সেটা গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনের কথা মাথায় রেখে। তাও আবার ২০ টাকা বাড়িয়ে ১০ টাকা কমানোর মতো ব্যাপার। যে গ্যাসের মূল্য কমানো হয়েছে সেটা উজ্জ্বলা যোজনার গ্ৰাহকদের জন্য। কতজন উজ্জ্বলা যোজনার গ্ৰাহক রয়েছেন এবং কতজন তার সুবিধা পাবেন সে খটকা শুধু যে তৃণমূলের তা নয়, খটকায় আছেন বিজেপিরই নেতা থেকে কর্মী মায় সমর্থকেরাও।

স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গোপাল চক্রবর্তীর দাবি, ‘যখন ডিজিটাল যুগের কথা বলা হচ্ছে তখন আমাদের পুরোনো যুগে ফিরতে হচ্ছে। কেননা যে পরিমাণ গ্যাসের দাম রয়েছে তা সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। তাই এবারে ঘুটে এবং মাটির উনুন ফিরে আসছে। সেই সঙ্গে কেন্দ্রে এই সরকারের জমানায় পেট্রোল-ডিজেল সেঞ্চুরি পার করেছে। সেই মূল্যবৃদ্ধির জেরে কার্যত হাঁসফাঁস দশা আমজনতার। তাই তৃণমূলের তরফে এই ঘুঁটে ও মাটির উনুন বিলি সঙ্গে রান্নার গ্যাসকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে প্রতিবাদ হিসাবে। যদিও তাতে মোদি সরকারের অপশাসন ঘুচবে কিনা সন্দেহ আছে।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00