চোলাই সরঞ্জাম তুলতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু একই পরিবারের তিন সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডেবরায় ঘটল মর্মান্তিক ঘটনা। সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় একই পরিবারের তিন সদস্য।  এরফলে তাঁরা প্রাণ হারান ।  এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।  তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।  

কী করে ঘটল এমন ঘটনা? স্থানীয়রা জানিয়েছেন, বাড়ির পাশে চৌবাচ্চার মতো করে রাখা সেপটিক ট্যাঙ্কে চোলাই মদের কারবারিদের সরঞ্জাম লুকানো থাকত।  এদিন সকালে ওই সেপটিক ট্যাঙ্কে নামে এক নাবালক। অনেকক্ষণ কেটে যাওয়ার পর  নাবালিকা না ওঠায় শুরু হয় চিৎকার। এরপর তাঁকে তুলতে বাড়ির দু’জন নামে। আর তাঁরাও আটকে যান। এরফলে গ্যাসের জেরে তিনজনই সেপটিক ট্যাঙ্কের মধ্যে প্রাণ হারান।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেবরা থানার পুলিশ। সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে , নিহতদের পরিবার চোলাই মদের ব্যবসা করতেন।   এই ঘটনা নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জানান, ‘আবগারি ওসি ইনচার্জকে খবর দিয়েছি। যাতে চোলাই মদের কারবারিদের সরঞ্জাম বন্ধ করা হয়। এই ঘটনা  যাতে আর না হয় সেই জন্য প্রশাসনের তরফে একটা ট্র্যাকিং সিস্টেম করা হবে।‘

সেপটিক ট্যাঙ্কে নামাই কাল! বিষাক্ত গ্যাসের ছোবলে মৃত ৪

ডেবরার গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে গুরুতর জখম ৭, আশঙ্কাজনক ১

ফের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিপত্তি , বিষাক্ত গ্যাসে মৃত দুই

জীবন নিয়ে খেলা! ১২ বার ছোবল খেয়ে বাঁচলেও সাপের কামড়েই শেষ ‘সর্পবন্ধু’ মোজাহেরের জীবন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]