Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তারাপীঠে যানজট কমাতে দ্বারকা নদের ওপর নয়া সেতু গড়বে রাজ্য

দ্বারকা নদের ওপর বর্তমানে থাকা সেতুটি পুরাতন হওয়ায়, নয়া সেতু চালু হলে সেটির ওপর যানবাহণের চাপ কমবে অনেকটাই। কমবে যানজটও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাপীঠ(Tarapith), বাংলার এই তীর্থকেন্দ্রে নিত্যদিন হাজার হাজার মানুষ ভিড় জমান তারা মায়ের কাছে পুজো দিতে। কিন্তু মূল তারাপীঠে ঢোকার মুখেই দ্বারকা নদের ওপর সরু আর সংকীর্ণ সেতুর দুইপাশে দিনের ব্যস্ত সময়ে লেগে থাকে যানজট। আর তাই রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার এবার সেখানে একটি নতুন সেতু(New Bridge) গড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই সেতু গড়ে তুলবে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ(Tarapith Rampurhat Development Authority)। ইতিমধ্যেই সেই নতুন সেতুর জন্য অ্যাপ্রোচ রোড তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। নয়া সেতু নির্মাণের জন্য কত খরচ পড়বে তার হিসাবনিকেষ করাও শুরু হয়ে গিয়েছে। নয়া এই সেতু চালু হয়ে গেলে তারাপীঠে ঢোকার মূল রাস্তা যা আদতে একটি জেলা সড়ক সেখানে যানজট অনেকটাই কেটে যাবে। দ্বারকা নদের ওপর বর্তমানে থাকা সেতুটি পুরাতন হওয়ায়, নয়া সেতু চালু হলে সেটির ওপর যানবাহণের চাপ কমবে অনেকটাই।

তারাপীঠে নিত্যদিন কয়েক হাজার পর্যটক তথা তীর্থযাত্রী আসেন। বিশেষ বিশেষ তিথিতে তা ৫০ হাজার বা লাখেরও বেশি অতিক্রম করতে দেখা যায়। অথচ সেই তারাপীঠের বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তা খুবই সরু। এই রাস্তাটি আদতে রামপুরহাট থেকে সাঁইথিয়া যাওয়ার জেলা সড়ক। এই রাস্তা দিয়ে নিত্যদিন সরকারি ও বেসরকারি বাসও চলে। দ্বারকা নদের ব্রিজও সেই রাস্তার মতোই সংকীর্ণ ছিল। কিন্তু বর্তমানে তারাপীঠকে আন্তজার্তিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই তীর্থক্ষেত্রের আমুল পরিবর্তন হয়েছে। ঝাঁ চকচকে ডবল লেনের রাস্তা থেকে পথবাতি বসেছে। রাস্তার সঙ্গে মানানসই দ্বারকার ওপর একই জায়গায় আরও একটি ব্রিজ হয়েছে। এছাড়া শ্মশানের শববাহী যাত্রীদের জন্য পৃথক ফুটব্রিজ নির্মাণ হয়েছে। তারাপীঠজুড়ে সৌন্দর্যায়ন যে কারও মন কাড়বে। ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়ায় আগের তুলনায় পর্যটকদের আনাগোনাও কয়েকগুণ বেড়েছে এই তীর্থক্ষেত্রে। কিন্তু যানজট সমস্যা থেকে গিয়েছে সেই তিমিরে।

মূলত মন্দিরে ঢোকার রাস্তায় ব্রিজের কাছে নিত্য যানজটে পড়ে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের। তার ওপরে কোথাও রাস্তার দু’ধার দখল করে টোটো সহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকছে। আবার কোথাও স্থায়ী দোকানের বাড়তি অংশ চলে এসেছে রাস্তার দু’ধারে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তা পেরিয়ে মন্দিরে যেতে নাভিশ্বাস ওঠে। বহুবার তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও পুলিস-প্রশাসন যানজট নিয়ন্ত্রণে রাস্তায় নামলেও কয়েকদিন ঠিক থাকার পর একই অবস্থায় ফিরেছে। এই পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণে দ্বারকার ওপর আরও একটি ব্রিজ নির্মাণে উদ্যেগী হয়েছে। এই ব্রিজ চালু হলে তীর্থক্ষেত্রে মূল রাস্তার উপর যানবাহনের চাপ অনেকটাই কমে যাবে। নতুন ব্রিজ তৈরি হলে দ্বারকা নদের উপর বর্তমান ব্রিজের আগে বাঁ পাশ দিয়ে নদ পেরিয়ে মুণ্ডমালিনী তলায় যাওয়া যাবে। এতে বর্তমান ব্রিজে ওঠার মুখে নিত্যদিন যে যানজট হচ্ছে, তা অনেকাংশে কমে আসবে।   

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুণ্ডমালিনী তলার কাছে দ্বারকার ওপর ৪ নম্বর ব্রিজটি তৈরি হবে। বর্তমান ব্রিজে ওঠার আগে বাঁদিকের একটি লজের পাশ দিয়ে ৫০০ মিটার আসার পর সেই ব্রিজ পেরিয়ে মুণ্ডমালিনী তলায় চলে আসবে পর্যটকদের গাড়ি। এখানেও কয়েকশো লজ রয়েছে। বহু পর্যটক সেইসব লজে থাকেন। এতে বর্তমান ব্রিজের মুখে যেমন যানজট  কমে আসবে, তেমনই বিকল্প রাস্তাও হবে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ওই ৫০০ মিটার রাস্তার বেশকিছু জায়গা ব্যক্তিমালিকানাধীন। তাঁরা স্বেচ্ছায় রাস্তা নির্মাণে জায়গা ছেড়েছেন। ইতিমধ্যে জেসিবি দিয়ে প্রায় ১৪ ফুট রাস্তা নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়েছে। কিছু জায়গায় ফেলা হয়েছে পাথরের গুঁড়ো। বর্ষার পর সেই রাস্তা ঢালাইয়ের কাজ করা হবে। 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00