Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে আচমকাই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কমেছে রান্নার গ্যাসের দাম

রাজ্যে তেলের বিক্রয় করে লিটারে ১ টাকা করে ছাড়ের যে সুবিধা ছিল, সেটার মেয়াদ গতকাল অর্থাৎ রবিবার শেষ হয়ে গিয়েছে। আর তার জেরেই এদিন দাম বেড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন মাসের প্রথম দিন থেকেই রাজ্যজুড়ে(Bengal) বেড়ে গেল পেট্রোল-ডিজেলের(Petrol Diesel) দাম(Price Hike)। এদিন সকাল ৬টা থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে নয়া রেট। পেট্রোল লিটারে ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা, আর ডিজেল ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা। তবে বাংলাতে জ্বালানির দাম বাড়লেও দেশের বেশির ভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত থাকছে। বাংলায় অবশ্য কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের(Commercial Cooking Gas Cylinders) দাম। রাজ্যে পেট্রোল আর ডিজেলের দাম বাড়ার নেপথ্যে কাজ করছে রাজ্য সরকারের চাপানো ভ্যাট। এমনটাই দাবি West Bengal Pump Dealers Association’র কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের। তাঁর দাবি, ‘রাজ্য সরকার ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। তাতেই চড়েছে দাম।’ যদিও নবান্ন থেকে দাবি করা হয়েছে, নতুন করে কোনও কর চাপানো হয়নি। এ রাজ্যে তেলের বিক্রয় করে লিটারে ১ টাকা করে ছাড়ের যে সুবিধা ছিল, সেটার মেয়াদ গতকাল অর্থাৎ রবিবার শেষ হয়ে গিয়েছে। আর তার জেরেই এদিন সকাল থেকে তেলের দাম ১ টাকা করে বড়ে গিয়েছে। রাজ্য সরকার যদি আগামী দিনে ওই ছাড়ের মেয়াদ আবার বাড়ায় তাহলে আবারও রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমবে।

এর আগে জুনের গোড়ার দিকে বিশ্ব বাজারে বেশ খানিকটা সস্তা হয়েছিল অশোধিত তেল। গত ফেব্রুয়ারির পরে সেই প্রথম ব্রেন্ট ক্রুডের ব্যারেল পিছু দাম নামে ৮০ ডলারের নীচে। ডব্লিউটিআই নেমে আসে ৭০ ডলারের কাছাকাছি। ফলে ফের পেট্রল-ডিজ়েলের দাম কমানোর দাবি ওঠে দেশে। নতুন সরকারের উদ্দেশে বিশেষজ্ঞদের বার্তা ছিল, নির্বাচন শুরুর মুখে তেলের দাম লিটারে ২ টাকা কমলেও লাভ হয়নি। সাধারণ গৃহস্থের হেঁশেলের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের মতো পরিবহণ জ্বালানিও যথেষ্ট চড়া। তাই আন্তর্জাতিক দাম আবার বেড়ে যাওয়ার আগে কম খরচে অশোধিত তেল আমদানির সুবিধা দ্রুত সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিক রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যদিও সেই সব কিছু চোখে পড়েনি। উল্টে পূর্বাভাষ ছিল, ভোট পর্ব মিটলেই বাড়বে জ্বালানির দাম। সেই হিসাব মিলিয়ে জুলাই মাসের প্রথম দিনেই রাজ্যে দাম বাড়ল জ্বালানি তেলের।

তবে রাজ্যে তেলের দাম বাড়লেও অন্যদিকে, কমেছে রান্নার গ্যাসের দাম। যদিও সেটা গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডার নয়। দাম কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের। এখন বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের জন্য ৩১টাকা করে কম দিতে হবে। কেননা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ৩১ টাকা করে কম নেওয়া হবে। এদিন অর্থাৎ সোমবার থেকেই সেই নয়া দাম কার্যকর হচ্ছে। এদিন থেকে ১৯ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার যা মূলত বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডার হিসাবে পরিচিত সেটি র দাম ১৭৮৭ টাকা থেকে কমে হচ্ছে ১৭৫৬ টাকা। তবে ১৪.২ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডার বা গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনও বদল হয়নি। তাই হেঁশেলের চাপ একই থাকছে।

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

জামাইষষ্ঠীর আগেই বাজার আগুন! ফল কিনতে হাতে লাগছে ছ্যাঁকা

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

দুঃসংবাদ শোনাল মারুতি, নতুন বছরের শুরুতেই বাড়ছে দাম

ধর্মঘট শুরু হতেই হু হু করে  বাড়ল আলুর দাম, মাথায় হাত আমজনতার

মিলল না রফাসূত্র, আমজনতাকে বিপদে ফেলে ধর্মঘটে আলু ব্যবসায়ীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00