বিদেশের বাজারে বাড়ছে কদর, জাতীয় ক্যাটালগে স্থান পেল বাংলার কাঠের মুখোশ ও টেরাকোটার মূর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার আদিম ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম টেরাকোটা শিল্প। বাঁকুড়ার পোড়া মাটির ঘোড়ার বিশ্বজোড়া খ্যাতি রয়েছে। এবার বিভিন্ন আঞ্চলিক পণ্যকেই তুলে ধরা হবে আন্তর্জাতিক বাজারে। এর আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, দেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক পণ্যকে আন্তর্জাতিক বাজারে পেশ করা হবে। এমনকি আঞ্চলিক পণ্যের জিআই ট্যাগ পাইয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছিল। ইতিমধ্যেই রাজ্য সরকার ও বণিক মহলও সেই উদ্যোগে শামিল হয়েছেন। এর জেরে জিআই স্বীকৃতি মিলেছে বেশ কিছু আদিবাসী অধ্যুষিত এলাকার পণ্যেও।

আরও পড়ুনঃ সরকারি টাকা আত্মসাতের শাস্তি মিলল হাতেনাতে, বাড়িতে টানা তল্লাশির পরই গ্রেফতার আধিকারিক

নিঁখুত কারুকার্যের আদিবাসী পণ্যগুলি বিদেশের কাছে তুলে ধরতে ও সেগুলির প্রচার বাড়াতে ক্যাটালগ তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। পণ্যগুলির রপ্তানি বাড়াতে এই ক্যাটালগটিকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা হবে, দাবি বাণিজ্য মন্ত্রকের। সেখানে ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গের দুটি পণ্য। সেগুলি হল কুশমন্ডির কাঠের মুখোশ ও বাঁকুড়ার টেরাকোটার মূর্তি। এই দুই পণ্যই আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে। বিদেশে এই পণ্যগুলির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের ক্যাটালগে স্থান পেয়েছে এই দুই পণ্য।

সরকারের এই জিআই ক্যাটালগের তালিকায় বাংলার দুই পণ্যের পাশাপাশি ঠাঁই পেয়েছে ওড়িশার সিমলিপালের কাই চাটনি, নাগাল্যান্ডের চাখেসাং শাল, গুজরাতের পিথোরা পেইন্টিং, অরুণাচল প্রদেশের গালো পোশাক, রাজস্থানের মোলেরা ক্লে ওয়ার্ক, উত্তরাখণ্ডের মুনশিয়ারি রাজমা, ছত্তিশগড়ের জিরাফুল, মহারাষ্ট্রের নানদুরবার আমচুর, কেরলের রবুস্তা কফি, ঝাড়খণ্ডের সোহরাই খোভার পেইন্টিং, বস্তারের ঢোকরা, তেলেঙ্গানার আদিলাবাদ ডোকরা প্রভৃতি।

আরও পড়ুনঃ আরজি কর ইস্যু নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যসাথীর অপব্যবহারকারীদের শাস্তির হুঁশিয়ারি মমতার

মুখোশ সাধারণত অভিনয়ের কাজে ব্যবহার করা হত, কিন্তু আজকাল ঘর সাজানোর ক্ষেত্রে বহু মানুষ মুখোশের ব্যবহার করছেন। অন্যদিকে আদিম ঐতিহ্য বজায় রেখে আজও সপ্রভিত বাঁকুড়ার ঘোড়া ও টেরাকোটার মূর্তি। বিদেশেও বহু মানুষ এই সুক্ষ্ম কারুকার্যের মূর্তিগুলি বাড়ি সাজানোর উপাদান হিসেবে ব্যবহার করছেন। আশা করা হচ্ছে এই দুই পণ্য জাতীয় ক্যাটালগে স্থান পাওয়ার পর বিশ্বের বাজারে এগুলির চাহিদা আরও বাড়বে, পাশাপাশি বাংলায় এই ঐতিহ্যবাহী ক্ষুদ্র শিল্পের কারণে কর্মসংস্থানের পথ সুগম হবে।

বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

টানা বৃষ্টিতে বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ বিছিন্ন ২০টি গ্রামের, সঙ্কটে স্থানীয়রা

বাঁকুড়ায় ১৫ মাসের শিশু খুনের নেপথ্যে অভাব নাকি সম্পর্কের টানাপড়েন? তদন্তে পুলিশ

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

ভুয়ো শংসাপত্র দিয়ে ভর্তি, বাঁকুড়া সম্মিলনীতে ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

৩০ বছর আগে স্ত্রীকে খুন করে যাবজ্জীবন, তাঁবু থেকে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]