Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রিষড়া’র ঘটনার পিছনে রয়েছেন মুসলিম নেতাদের একাংশ, অভিযোগ শুভেন্দুর

শিশিরপুত্র এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ‘দাঙ্গাবাজ’ বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিষড়ার ঘটনার পিছনে রয়েছেন মুসলিম নেতাদের একাংশ। এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI)। এমনকী বেশ কয়েকজনের নামও উল্লেখ করেন তিনি।

উত্তপ্ত রিষড়া। রবিবার রাতের পরে ফের সোমবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ইট-পাথর বৃষ্টি, অগ্নিসংযোগ, বোমাবাজি বাদ থাকেনি কিছুই। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। এলাকা জুড়ে বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার সকালে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিঘা থেকেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এদিন শুভেন্দু অধিকারী বলেন, সাকির আলি, আকবর আলি সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বের নাম। মোট ৪ জনের নাম উল্লেখ করেন তিনি। বলে এই ঘটনার পিছনে এঁরা দায়ী। উল্লেখ্য, প্রত্যেকেই মুসলিম সম্প্রদায়ের। যদিও সমস্ত নাম উল্লেখের পরে তিনি বলেন, ‘এঁরা কোন ধর্মের, তা পরে বলব’।

শিশিরপুত্র এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ‘দাঙ্গাবাজ’ বলেন। তারপরেই বলেন, ‘উল্টো করে ঝুলালে তো মমতা ব্যানার্জীকেই…’। শুভেন্দুর এই দু’ই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে সবুজ শিবির। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ইচ্ছে করেই মুসলিম নাম উল্লেখ করে সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছেন শুভেন্দু।

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

‘মিটিং-মিছিলের অনুমতি চাইতে জনস্বার্থ মামলা করুন’, শুভেন্দুকে জোর ধাক্কা দিয়ে জানাল হাইকোর্ট

কোচবিহারে শুভেন্দুর কনভয়ে হামলা, ভাঙল গাড়ির কাঁচ! কালো পতাকা ও গো ব্যাক স্লোগান

‘জয় বাংলা ‘শুনে গাড়ি থেকে লাফ দিয়ে নামলেন শুভেন্দু অধিকারী, তারপর যা ঘটল

‘বাংলা কোনওদিন গুজরাত হবে না’, মহেশতলা কাণ্ডে শুভেন্দুর তোলা NIA তদন্তের দাবিকে নস্যাৎ করলেন ফিরহাদ

বিধানসভায় সেনাবাহিনীকে অভিনন্দন প্রস্তাবে ‘সিঁদুর’ শব্দ নেই কেন, প্রশ্ন শুভেন্দুর

যাদবপুর থেকে পেটাতে পেটাতে পাকিস্তানের মাটিতে ফেলে আসা উচিত, কাদের উদ্দেশ্যে বললেন শুভেন্দু অধিকারী

শুভেন্দুর দুর্গে বিজেপিতে ফের ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে ৮৩৩ জন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00