Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবার মুখ পুড়ল বিজেপির, সাসপেন্ড ৪ নেতা

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সাসপেন্ড করা হয়েছে ৪ বিজেপি নেতাকে। জেলা সভাপতির বিরুদ্ধে  প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ার জন্যই তাঁদের সাসপেন্ড করা হয়েছে,

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মুখ পুড়ল বিজেপির। আবারও চরম অস্বস্তি বিজেপি (BJP) শিবিরে। অভিযোগ ও পাল্টা অভিযোগে চরম বিপাকে পদ্মশিবির। যার জেরে সাসপেন্ড ৪ বিজেপি নেতা। ঘটনা জলপাইগুড়ি জেলার। রাজ্য জুড়ে বিজেপির ভাঙন, আরও একবার স্পষ্ট হল এই ঘটনায়।

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সাসপেন্ড করা হয়েছে ৪ বিজেপি নেতাকে। জেলা সভাপতির বিরুদ্ধে  প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়ার জন্যই তাঁদের সাসপেন্ড করা হয়েছে, বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে সাসপেন্ড যাদের করা হয়েছে তাঁদের বক্তব্য, এভাবে জেলা স্তর থেকে সাসপেন্ড করা যায় না। বিক্ষুব্ধদের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের কী সাসপেন্ড করা হবে, বিজেপির জেলা সভাপতিকেই সকলে মিলে আগে সাসপেন্ড করেছে। জেলা সভাপতির ঘনিষ্ঠদের দাবি, দল বিরোধী কাজের অভিযোগে বিক্ষুব্ধ ৪ জনকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গিয়েছে, অলক চক্রবর্তী, অনুপ পাল, গৌতম সরকার, তপন মোহন্ত নামে ৪ বিজেপি নেতাকে সাসপেন্ড করা হয়েছে। বিক্ষুব্ধদের দাবি, এখনও সাসপেন্ড হওয়ার কোনও চিঠি তাঁরা পাননি। আর জেলাস্তর থেকে এভাবে সাসপেন্ড করা যায় না, বলেও দাবি ‘বেসুরো’ গেরুয়া নেতাদের। তাঁদের অভিযোগ, জেলাসভাপতি কাজ করতে দিচ্ছেন না। চালাচ্ছেন স্বজনপোষণ, স্বেচ্ছাচার।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00