Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যাত্রীদের চিন্তা দূর করে লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের

করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই প্রায় ছ'মাস রাজ্যে বন্ধ ছিল লোকাল ট্রেনের পরিষেবা। স্টাফ স্পেশ্যাল ট্রেন হিসেবেই বিধিনিষেধের মাঝে চলছিল লোকাল ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই প্রায় ছ’মাস রাজ্যে বন্ধ ছিল লোকাল ট্রেনের পরিষেবা। স্টাফ স্পেশ্যাল ট্রেন হিসেবেই বিধিনিষেধের মাঝে চলছিল লোকাল ট্রেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণে সম্পন্ন হলে স্বাভাবিক হবে ট্রেন পরিষেবা। সেইমতোই গত রবিবার থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন। কিন্তু রাজ্য ছাড়পত্র দিলেও এখনও স্বাভাবিক ভাবে ট্রেন চালু করে উঠতে পারেনি বোর্ড।

তাই সোমবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পর গত ৩১ তারিখ থেকে দক্ষিণ-পূর্ব রেলের শাখায় ৪৮ টি লোকাল ট্রেন চালু করা হয়েছে। ধাপে ধাপে এই লোকাল ট্রেনের পরিমাণ বাড়ানো হবে। আগামী ৮ নভেম্বরের মধ্যে ৪৮ থেকে ১০৪ টি লোকাল ট্রেন চালানোর চিন্তাভাবনা রয়েছে বোর্ডের। তারপরেই পর্যায়ে ১৪৭ টি লোকাল ট্রেন পরিষেবা চালু করে দক্ষিণ-পূর্ব শাখায় লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। গত রবিবারই দক্ষিণ-পূর্ব রেলের সময়সূচী ও ট্রেন কম থাকা নিয়ে ক্ষোভপ্রকাশ করে যাত্রীরা। যার ফলে দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। দক্ষিণ-পূর্ব রেলে আপাতত আপ-লাইনে ২৩টি ও ডাউন-লাইনে ২৫টি ট্রেন চালু করা হয়েছে। জানানো হয়েছে, ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা।

দক্ষিণ-পূর্ব রেলে সবচেয়ে বেশি ট্রেন চলছে হাওড়া-মেদিনীপুর লাইনে। ওই রুটে আপ-লাইনে রয়েছে ৭টি ট্রেন। ২টি করে ট্রেন চালানো হবে হাওড়া-পাঁশকুড়া, হাওড়া-আমতা, হাওড়া-হলদিয়া, হাওড়া-খড়গপুর ও সাঁতরাগাছি-মেচেদা রুটে। একটি করে ট্রেন চালানো হবে সাঁতরাগাছি-পাশকুড়া, হাওড়া-মেচেদা, শালিমার-মেচেদা, পাশকুড়া-দিঘা, মেচেদা-দিঘা ও শালিমার-সাঁতরাগাছি রুটে। একইভাবে ডাউন লাইনেও সবচেয়ে বেশি ট্রেন চালানো হচ্ছে মেদিনীপুর-হাওড়া রুটে। ওই রুটে থাকবে ৬টি ট্রেন। তিনটি ট্রেন চলবে খড়গপুর-হাওড়া রুটে। দু’টি করে ট্রেন চলবে পাঁশকুড়া-হাওড়া, মেচেদা-হাওড়া, আমতা-হাওড়া, হলদিয়া-হাওড়া, সাঁতরাগাছি-শালিমার রুটে। একটি করে ট্রেন চলবে বাগনান-হাওড়া, দিঘা-পাশকুড়া, পাঁশকুড়া-সাঁতরাগাছি, দিঘা-মেচেদা, মেদিনীপুর-খড়গপুর ও মেচেদা-সাঁতরাগাছি রুটে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00