প্রেমিকের খোঁজে এসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ প্রেমিকার, ভয়ঙ্কর কাণ্ড ঘুটিয়ারি শরিফে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরকীয়া সম্পর্কে জড়িয়েছে স্বামী। আর তার প্রতিবাদ করতেই গৃহবধূর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল স্বামীর প্রেমিকার বিরুদ্ধে ।  এমনই  ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফের গৌড়দহ এলাকায়।  এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।  সেইসঙ্গে এই হামলার সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । 

পুলিশ সূত্রে খবর আহত গৃহবধূ হলেন ক্রান্তি মজুমদার। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তদন্তে সামনে এসেছে স্বামী সচ্চিদানন্দ সমাদ্দার এবং দুই সন্তানকে নিয়ে  একসঙ্গে থাকতেন স্ত্রী ক্রান্তি মজুমদার। তবে  স্বামী কাজের সূত্রে বাইরে থাকতেন । আর সেইসময় সোনারপুর এলাকার চন্দনা মিস্ত্রি নামে এক মহিলার সঙ্গে  পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন  সচ্চিদানন্দ। এই ঘটনা জানাজানি হতেই পরিবারের মধ্যে শুরু হয় অশান্তি । 

স্বামী সচ্চিদানন্দ, প্রেমিকা চন্দনা মিস্ত্রির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন । এরপর চন্দনা মিস্ত্রি, উৎপল মন্ডল নামে এক যুবককে নিয়ে আচমকাই আসেন সচ্চিদানন্দের বাড়িতে । কিন্তু সেইসময় তিনি বাড়িতে ছিলেন না । তাই স্ত্রী ক্রান্তির উপর চন্দনা ধারাল অস্ত্র দিয়ে  হামলা চালায়। এরপর চিৎকার শুনে  স্থানীয়রা দৌড়ে আসতেই পালিয়ে যায় চন্দনা। তবে হাতেনাতে ধরা পড়ে যায় উৎপল মন্ডল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে গ্রেফতার করে। এখন খোঁজ মেলেনি চন্দনার । তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । 

চেন্নাইয়ের হোটেলে রহস্যজনক মৃত্যু বাংলার ছেলের, উদ্ধার দুটি মৃতদেহ

শিক্ষকের রহস্যমৃত্যু, আত্মহত্যার নেপথ্যে কী কারণ? মিলল সুইসাইড নোট

মৌসুনি দ্বীপে ‘কুমির আতঙ্ক’!পুকুরে তল্লাশি করতেই বনদফতরের জালে পাকড়াও কুমির

সাত সতীনের ঝগড়া মেটাতে শুরু দোল খেলা, ২০০ বছরের পুরনো এই ঘটনা শুনলে চমকে যাবেন!

পরকীয়ার করুণ পরিণতি! বিষ খেয়ে আত্মহত্যা জামাইবাবুর, আশঙ্কাজনজক শ্যালিকা

‘আমি খুনি’, ছেলেকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ মায়ের

ডোবার মধ্যে ভাসছে মহিলার নগ্ন দেহ, তদন্তে নামল পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]