নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৯ মে উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৩দিনে সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁরা। ১৯ মে উত্তরবঙ্গে পৌঁছে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২০ মে ওথলাবাড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। ২১ মে রয়েছে পর্যালোচনা বৈঠক।
জানা গিয়েছে, উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানের রয়েছে। ২১ তারিখ উত্তরকন্যায় একটি পর্যালোচনা বৈঠকের ডাক দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে জিটিএ প্রতিনিধিদের হাজির থাকার কথা বলা হয়েছে। বলা হয়েছে, মালদা ও উত্তর দিনাজপুরকে উত্তরকন্যার ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আলিপুরদুয়ার সহ বাকিদের সশরীরে হাজির থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান নবান্নে ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে সেখান থেকে দশটি প্লট একাধিক সংস্থাকে দেওয়া হবে নতুন শিল্প করার জন্য। দ্রুত শিল্পায়ন এবং আরো কর্ম সংস্থানের সুযোগ করতে চায় রাজ্য সরকার। এর ফলে ২৫ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে রাজ্যে। কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় সংস্থা। এই সংস্থাগুলোই অধিকাংশই স্টিল ইন্ডাস্ট্রি। ফলে সত্তর হাজারেরও বেশি মানুষ রাজ্যের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর পাশাপাশি জেলায় জেলায় এমিসেমির অধীনে থাকা মোট ৪৩ টি মাইক্রো ইন্ডাস্ট্রি তৈরি তৈরি করার বিষয়টিও মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।