Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিটাগড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, তোলা না দেওয়ায় খুনের অভিযোগ

রাতের অন্ধকারে গুলি করে এক যুবককে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) টিটাগড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের অন্ধকারে গুলি করে এক যুবককে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) টিটাগড়ে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কেন এই খুনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মৃত যুবকের নাম সেলিম সাহাজি। ১৮ বছর বয়স তাঁর। উত্তর ২৪ পরগনা জেলার (North 24 Parganas) টিটাগড়ে জিসি রোড এলাকার বাসিন্দা ছিলেন তিনি। একটি তেলেভাজার দোকানে কাজ করতেন ওই যুবক। এলাকায় ঈদ উপলক্ষে মেলা বসেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মোড়লপাড়ায় সেই মেলায় গিয়েছিলেন তিনি। মেলায় বেশকিছুক্ষণ সময় কাটানোর পর এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে আসার জন্য মেলা থেকে বেরিয়ে আসে। বাকি বন্ধুরা তখন মেলাতেই ছিলেন। এর পর বৃহস্পতিবার গভীর রাতে জিসি রোড ৪ নম্বর রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন তাঁরা। সেলিমের বন্ধুরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর দেওয়া হয় রহড়া থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। গুলি করে ওই যুবককে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। মৃত যুবকের বাবার অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী গত কয়েকদিন ধরে তাঁর কাছে তোলা চাইছিল। তা না দেওয়ায় তাঁর ছেলেকে খুন করা হয়েছে। কী কারণে এই খুন এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ওইদিন রাতে যে বন্ধুর সঙ্গে মেলা থেকে ফিরছিলেন সেলিম, ঘটনার পর থেকে বেপাত্তা সেই যুবক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00