শান্তিপুর যৌনপল্লী থেকে বিদেশিনী নাবালিকা উদ্ধার, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: শান্তিপুর থানা এবং নদিয়া জেলা চাইল্ড লাইনের যৌথ অভিযানে শান্তিপুর যৌনপল্লী থেকে একজন বিদেশিনি নাবালিকা কন্যাকে উদ্ধার করে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ। ঘটনায় যৌনপল্লী থেকে দুজন যুবককেও গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায়। যেখানে আই টি পি এ এ্যাক্টের(ITPA Act) সেকশন রয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।ওই যৌনপল্লীর যে ঘর থেকে বিদেশিনী নাবালিকাকে উদ্ধার করা হয়েছে সেই ঘরের মালিকের বিরুদ্ধেও এফআইআর করেছে শান্তিপুর থানার পুলিশ ।যৌন পল্লী থেকে গ্রেফতার হওয়া দুজনকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ।

অপরদিকে, যৌন পল্লী থেকে উদ্ধার হওয়া ওই নাবালিকা বিদেশিনী কন্যার বয়স সম্পর্কে আরো তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।বর্তমানে ওই নাবালিকা বিদেশিনীকে কৃষ্ণনগর হোমে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। এই চক্রের বাকিদের খুঁজতে চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে,হাসপাতালে বসেই পরীক্ষা দিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় গার্লস হাই স্কুলের (Shantipur Sutragar Girl’s High School) এক পরীক্ষার্থী তার পরীক্ষা কেন্দ্র সূত্রাগড় এম এন উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা শুরু হওয়ার পরেই পেটে ব্যথা শুরু হয় । শান্তিপুর থানার পুলিশ প্রশাসন , বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ভর্তি করা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur Hospital)।

খবর দেওয়া হয় পরিবারকে। এরপর হাসপাতালে একটি আলাদা কক্ষে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে পুনরায় পরীক্ষা শুরু করা হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটায় তার চিকিৎসা র কারণে দীর্ঘক্ষণ পরীক্ষা দিতে পারে না সে। যদিও পরীক্ষার পূর্ণ সময় অতিক্রান্ত হওয়ার পর পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শান্তি পুর থানার পুলিশ প্রশাসন হাসপাতাল পরিত্যাগ করেন। একই সাথে তার খাতা নিয়ে যান বিভাগীয় আধিকারিক। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে এখনো ভর্তি থাকতে হবে তাকে।

শান্তিপুরে ঝাড়ফুঁকের ছলনায় লুঠের চেষ্টা, এলাকাবাসীর হাতে গণপ্রহারের শিকার পীর বাবা

ভিন রাজ্যে হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বাড়ি ফিরিয়ে দিল শান্তিপুর থানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]