ভিন রাজ্যে হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বাড়ি ফিরিয়ে দিল শান্তিপুর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: ফের পুলিশের বড়সড় সাফল্য। ভিন রাজ্যের হারিয়ে যাওয়া এক ব্যক্তিকে ২৪ ঘন্টার মধ্যে তার বাড়িতে ফিরিয়ে দিলেন শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ। জানা যায়, গত ১৪ তারিখ শিলচর এক্সপ্রেসে(Silchar Express) চেপে অসম রাজ্যের বাসিন্দা বিনয় কাছারি নামে এক ব্যক্তি অন্ধ্রপ্রদেশ থেকে ফিরছিলেন। মাথায় একটু প্রবলেম হয়। ভুলবশত চলে আসেন হুগলি জেলার ডানকুনিতে। এরপর কোন জায়গা বুঝতে না পেরে হঠাৎই চলে আসেন নদিয়ার শান্তিপুরে। মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে শান্তিপুর বাথানগাছি এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। ঘটনার খবর পাওয়া মাত্র শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জি একটি বিশেষ টিম গঠন করে উক্ত ব্যক্তিকে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে থানায়।

এরপর বুধবার সারাদিন ওই ব্যক্তিকে বিভিন্ন রকমের জায়গার ছবি এবং ভূগোলের সহায়তা নিয়ে বিভিন্ন ছবি দেখানোর পর ওই ব্যক্তি তার বাড়ির ঠিকানা অসম বলে জানান পুলিশ আধিকারিকদের কাছে। এরপর পুলিশ আধিকারিকরা অসমের উল্টা পানি থানার সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ হওয়া বিনয় কাছারিকে, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর বিনয় কাছারির পরিবারের লোকজন শান্তিপুর থানায় এসে ৪২ বছর বয়সী বিনয় কাছারিকে(Binay Kachari) বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এই হারিয়ে যাওয়া এবং ফিরে পাওয়া ঘটনার প্রসঙ্গে বিনয় বাবুর পরিবারের লোকজন জানান, ১৪ তারিখে বিনয় বাবুর সঙ্গে শেষ যোগাযোগ হয় এবং তিনি হারিয়ে যান ।তবে এরপর শান্তিপুর থানা থেকে ফোন করা হয় ১৬ তারিখে। তারা পরিবার এসে বিনয় বাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।

তবে বাংলার পুলিশ এবং শান্তিপুর থানার পুলিশ আধিকারিকদের প্রশংসার পাশাপাশি তিনি জানান প্রশাসন ছিল বলেই আজ তাদের হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফিরে পেয়েছেন। যদিও থানার পক্ষ থেকে জানানো হয় কোন মানুষ যদি হারিয়ে যায়, তৎক্ষণাৎ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে তাকে খুঁজে পেতে প্রশাসন অনেকটাই সচেষ্ট থাকে। আজকে যার ফলস্বরূপ বিনয় বাবু সুস্থভাবে তার নিজের বাড়ি ফিরে যাচ্ছেন। হাসি ফুটেছে তার মুখে। আর নিখোঁজ ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দিয়ে বাড়ি ফেরাতে পেরে খুশি শান্তিপুর থানার এই ঘটনায় তৈরি হওয়া ৩ সদস্যের পুলিশ টিম।

শান্তিপুরে ঝাড়ফুঁকের ছলনায় লুঠের চেষ্টা, এলাকাবাসীর হাতে গণপ্রহারের শিকার পীর বাবা

শান্তিপুর যৌনপল্লী থেকে বিদেশিনী নাবালিকা উদ্ধার, ধৃত ২

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]