মৈপীঠে ভয়ঙ্কর কাণ্ড, বনকর্মীর গায়ে আচমকাই ঝাঁপ বাঘের, এরপর …

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ছাড়াল বাঘের আতঙ্ক ।  লোকালয়ে ঢুকে বনকর্মীর উপরে হামলা চালাল বাঘ । সোমবার এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল মৈপীঠ। স্থানীয় সূত্রে খবর, বাঘ তাড়াতে মৈপীঠে গিয়েছিলেন বনকর্মীরা  । আর সেইসময় আচমকাই  এক বনকর্মীকে উপরে ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার৷  তৎক্ষণাৎ লাঠিসোটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা৷

বলা যায়, দীর্ঘক্ষণ চলে জীবন-মরণের টানাটানি ।  শেষ পর্যন্ত বনকর্মীকে কোনওমতে উদ্ধার করা গিয়েছে  । তবে  বাঘের হামলার জেরে  তিনি গুরুত্বর জখম হয়েছেন । দ্রুত তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা । ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। 

উল্লেখ্য, রবিবার রাতে   মৈপীঠে ঢুকে পড়েছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার  । তার পায়ের ছাপ দেখেই রাতে জাল পাতা শুরু  হয়।  এদিন  সকাল থেকেই বাঘটির সন্ধানে বেরন   বনকর্মীরা। আর তখনই  সর্ষের ক্ষেত থেকে আচমকাই   এক বনকর্মীর একদম সামনে চলে আসে বাঘটি। সোজা একেবারে  বনকর্মীর ঘাড়ে লাফিয়ে সে পড়ে ।  অনেক চেষ্টার পর  বাঘের হাত থেকে তিনি  রক্ষা পান । এই প্রসঙ্গে বনকর্মীরা জানিয়েছেন , ‘ এই বাঘকে বাগে আনার জন্য বেগ পেতে হবে। তাই প্রয়োজন হলে তাকে কাবু করার একমাত্র উপায় হল ঘুমের ওষুধের গুলি । তবে এই বাঘটি যাতে গ্রামবাসীদের ওপর হামলা না করে সেইদিকে রাখতে হবে বিশেষ নজর।’ একথায় বলা যায়, বাঘের আতঙ্কে ভয়ে সিঁটিয়ে মৈপীঠের গ্রামবাসীরা । 

অবশেষে ছাগলের টোপে খাঁচাবন্দি দক্ষিণরায়, স্বস্তিতে মৈপীঠ

কাঁকড়া ধরতে যাওয়াই কাল, বাঘের হামলায় বেঘোরে প্রাণ গেল মৎস্যজীবীর

জঙ্গল থেকে বেরিয়ে এক লাফে মৎস্যজীবীকে খুবলে খেল রয়্যাল বেঙ্গল

সুন্দরবনের চামটার জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে তুমুল লড়াই মৎস্যজীবীদের

মায়ের কামড়-ই হল কাল, তিন রয়্যাল বেঙ্গল শাবকের মৃত্যু শিলিগুড়ির সাফারি পার্কে

দুই ছানাকে নিয়ে ঘুরছে বাঘিনী,  শীতে পড়তেই সুন্দরবনে দক্ষিণরায়-দর্শন

রাতের অন্ধকারে কিশোরীর গলা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ

সুন্দরবনে ঘুমের মধ্যেই দক্ষিণরায়ের পেটে মৎস্যজীবী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]