Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘অনেকে প্যারোলে বেরিয়ে যায়!’ সঞ্জয়ের যাবজ্জীবন নিয়ে ফের প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করের রায় ঘোষণার পরেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন ,’ ফাঁসি হলে খুশি হতাম।‘ এই আবহে এবার মঙ্গলবার মালদার সভা থেকে   সঞ্জয় রায়ের যাবজ্জীবন নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ যাবজ্জীবন মানে কী? অনেকে তো প্যারোলে বেরিয়ে যায়। অপরাধী বেঁচে থাকলে তো আবার অপরাধ করবে।  এই কেসটায় আমি সত্যিই শকড । ‘

আরজি করে মহিলা চিকিৎসককে  ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। আদালতের কাছে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে মনে হয়নি। কিন্তু এই রায়দানের পরেই  শিয়ালদহ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার হাইকোর্টেরও দ্বারস্থ যায়  রাজ্য। সেইসঙ্গে মালদা থেকে   মুখ্যমন্ত্রী বলেন, ‘আরজি কর মামলায় আমরা ফাঁসি চেয়েছিলাম। এটা জঘন্য, বিরলতম, স্পর্শকাতর একটা ঘটনা।‘

সেইসঙ্গে এদিন ধর্ষণ ঠেকাতে বাংলার অপরাজিতা বিল আটকে রাখার জন্য কেন্দ্রের তীব্র সমালোচনাও মমতা। তিনি বলেন, ‘ধর্ষণ ঠেকাতে রাজ্যের অপরাজিতা  বিল দেশে মডেল হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন্দ্র এই বিলটাকে আটকে রেখেছে।‘ বলা বাহুল্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মতো ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল গোটা দেশে । তার জেরে কড়া শাস্তির জন্য  গত ৩ সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণবিরোধী ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পেশ করে রাজ্য সরকার । বিজেপি এনিয়ে বিরোধিতা করেনি। কিন্তু  রাষ্ট্রপতির কাছে আটকে থাকায় এখন তা  কার্যকর করা যায়নি ।  

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00