Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুজবের জেরে রিলায়েন্স জুট মিলে উৎপাদন বন্ধ !

Share:

নিজস্ব  প্রতিনিধি: একে বলে গল্পের গরু গাছে চড়ে। আর সেই গুজবের জেরে চিল কান নিয়া গেল, নিজের কানে হাত না দিয়ে, চিলের পেছনে ছোটার মত ঘটনা ঘটলো ভাটপাড়াতে। সোমবার সকালে গুজবের জেরে বন্ধ হয়ে যায় ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল(Reliance Jute Mill) । কাজে যোগ দেওয়া শ্রমিকরা বাড়ি ফিরে যান।

সোমবার সকালে ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে যখন জোর কদমে উৎপাদন চলছিল সেই সময় হঠাৎ রটে যায় মিলের প্রাক্তন মালিক পবন কুমার কানোরিয়া মারা গেছেন । এই খবর পেয়ে সোমবার সকাল থেকে মিলের সমস্ত বিভাগের উৎপাদন বন্ধ করে দেন শ্রমিকরা। ফলে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে(Reliance Jute Mill)। শ্রমিকরা শোকাহত মনে বাড়ি ফিরে যান। এরপরই শুরু হয় শ্রমিক ইউনিয়নের তরফ থেকে খোঁজখবর, নেওয়ার পালা। জানা যায়, মিলের প্রাক্তন মালিক পবন কুমার কানরিয়া(Paban Kumar Kanoria) সুস্থ শরীরেই জীবিত আছেন। কোন ঘটনা ঘটে নি। এরপরই মিলের INTUC ও BCMU শ্রমিক সংগঠনের তরফ থেকে শ্রমিকদের কাছে মিল চালানোর আবেদন জানানো হয়।

শ্রমিকদের পুনরায় ফিরিয়ে আনতে সংগঠনের তরফ থেকে মিলের গেটে নোটিশ দেওয়া হয়। ফোন করে ঘরে ফিরে যাওয়া শ্রমিকদের মিলে আসতে নির্দেশ পাঠানো হয়। ফের পড়ে রিলায়েন্স জুট মিলে কাজে যোগদান শ্রমিকরা। তবে অনেকেই এদিন ওই শিফটে আসেন নি। এই গুজবের দরুন এদিন ভাটপাড়া রিলায়েন্স জুট মিলে সকালের উৎপাদন বেশ কিছুটা ব্যাহত হয়। কে এই গুজব রটালো এবং কিভাবে সর্বত্র তার রটলো তা জেনার চেষ্টা করছে শ্রমিক সংগঠনগুলি।

নির্বাচনের মাঝেই ভাটপাড়ায় শুটআউট, নিহত তৃণমূল কর্মী

ভোট সপ্তমী শেষ হতেই ভাটপাড়া-নৈহাটিতে বোমাবাজি

‘তিন দফায় বিজেপি এ পাশ, ওপাশ, ধপাস’, আমডাঙায় মমতার CAA বার্তা

শ্যামনগরে পুকুর ভরাট রুখতে ছুটে গেলেন বিএলআরও

রাজ্য সরকারের উদ্যোগে ২৫ বছর পর খুলছে বন্ধ গৌরীপুর জুট মিল

ভাটপাড়ায় শুটআউটের তদন্তে এবার CBI হস্তক্ষেপ

অর্জুনগড়ে শুটআউট, ছেলের গুলিতে খুন মা

আবারও ভাটপাড়ায় বিস্ফোরণ, চাঞ্চল্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00