Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য সরকারের উদ্যোগে ২৫ বছর পর খুলছে বন্ধ গৌরীপুর জুট মিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ২৫ বছর বাদে খুলছে গৌরীপুর জুট মিল। রাজ্য সরকারের শ্রম , আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং সেচ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী পার্থ ভৌমিকের উপস্থিতিতে এই মিল খুলছে। ইতিমধ্যেই বন্ধ জুট মিলের ৫টি ট্রেড ইউনিয়ন, নতুন প্রোমোটার আশ্রয় ব্যাপার প্রাইভেট লিমিটেড একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মিলের মেইন্টেন্যান্সের কাজ শুরু হবে।

বন্ধ গৌরীপুর  জুট মিল এক মাসের মধ্যে ধাপে ধাপে খোলার কাজ শুরু হবে। এই জুট মিলে কাজের জন্য অগ্রাধিকার দেওয়া হবে এলাকার ইচ্ছুক যুবকরা , শ্রমিক এবং যুবকেরা। এদিনের জুট মিলের চুক্তিতে উপস্থিত ছিলেন- আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ও বিধায়ক সোমনাথ শ্যাম, বি সি এম ইউ-র পক্ষে সুব্রত সেনগুপ্ত সহ বিশিষ্টজনেরা।

উল্লেখ্য, দীর্ঘ ২৫ বছর রাজ্য সরকারের উদ্যোগে এবং  ট্রেড ইউনিয়ন সমর্থনে খুলল বন্ধ গৌরীপুর জুট মিলের দরজা। ওয়াকিবহাল মহল জানিয়েছে, এই জুট মিল খোলায়  রাজ্য সরকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।  একথায় এই জুট মিল খোলায় রাজ্যে বাড়বে কর্মসংস্থান । 

গুজবের জেরে রিলায়েন্স জুট মিলে উৎপাদন বন্ধ !

জোগান কম পাটের, বাধ্য হয়ে প্লাস্টিকের বস্তা কিনছে রাজ্য

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00