Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘ ৬ ঘন্টা পর রেল অবরোধ উঠল আদিনা স্টেশনে

এদিন দুপুরে আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ৬ ঘন্টা পর রেল অবরোধ উঠল মালদার আদিনা রেল স্টেশনে। সারনা ধর্মকে স্বীকৃতির দাবি-সহ ৬ দফা দাবিতে শনিবার সকাল থেকে দীর্ঘ ৬ ঘন্টা ধরে রেল অবরোধ জারি রেখেছিলেন আদিবাসী সমাজের মানুষজন। এদিন দুপুরে আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করা হয়।

শনিবার সকাল থেকে টানা ৬ ঘন্টা ধরে আদিনা স্টেশনে রেল অবরোধ করেন আদিবাসী সমাজের মানুষজন। এদিন দুপুরে অবরোধ তুলে নিয়ে আদিনা স্টেশন চত্বর ছেড়ে চলে যেতে শুরু করেন আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থকরা। অবরোধ উঠে যাওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।

উল্লেখ্য শনিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা স্টেশন, মালদার আদিনা স্টেশনে সকাল থেকে রেল অবরোধ করেন আদিবাসী সংগঠনের সদস্যরা। ‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবি, ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দির আদিবাসীদের হাতে তুলে দেওয়ার দাবি-সহ ৬ দফা দাবিতে এদিন রেল অবরোধ করেন আদিবাসী সমাজের মানুষজন। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ শুরু হয়। রেল অবরোধের পাসাপাশি পথ অবরোধও করা হয়। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন। বাংলার বিভিন্ন জেলার অবরোধের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, অসমেও রেল ও পথ অবরোধ চলে সকাল থেকে। রেলপুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে কিছু জায়গায়। সকাল ৬টা থেকে অবরোধের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করে রেল। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হয় খড়গপুর ডিভিশন থেকে। সকাল থেকে অবরোধ চলে পুরুলিয়ার কাঁটাডি স্টেশনেও। এর জেরে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা পুরুলিয়া চাণ্ডিল শাখায় বেশ কিছু যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে।

তৃতীয় দিনে পড়ল কৃষক আন্দোলন, পঞ্জাব জুড়ে রেল অবরোধ

টানা ৩ ঘণ্টা পর উঠল উত্তরবঙ্গে রেল অবরোধ

আদিবাসী সংগঠনের ডাকে রেল অবরোধ রাজ্যের বিভিন্ন জায়গায়

পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গে রেল অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মুখ্যমন্ত্রীকে অপমান শুভেন্দুর, প্রতিবাদে প্রতীকী রেল অবরোধ মধ্যমগ্রামে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00