Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১০১তম রকেট উৎক্ষেপণ ইসরোর, নয়া ভারতের দিকে আরও এক কদম অগ্রসর হল দেশবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীহরিকোটা: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রযুক্তি ও উপগ্রহ চিত্রে নতুন নতুন দিকের উন্মোচন করে। রবিবার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV-C61) ব্যবহার করে ইসরো তার ১০১তম স্যাটেলাইট EOS-09 উৎক্ষেপণ করল। যদিও এই উৎক্ষেপণ সফল হয়নি, কয়েক মিনিটের মধ্যেই তা ব্যর্থ হয়। তার পরেও EOS-09 উৎক্ষেপণের প্রচেষ্টা  ভারতীয় মহাকাশ বিজ্ঞানে গুরুত্বের দাবি রাখে।

ইসরোর ১০১তম স্যাটেলাইট উৎক্ষেপণ PSLV-C61 দিয়ে সম্পন্ন হয়েছিল। এটি EOS-09 নামে একটি ভূ পর্যবেক্ষণকারী উপগ্রহকে বহন করে। এই উপগ্রহটিকে একটি সান সিঙ্ক্রোনাস পোলার অরবিটে (SSPO) স্থাপন করা হয়েছিল। দুঃখের বিষয়, EOS-09 মিশন ব্যর্থ হয়। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, PSLV 4- যানটির দ্বিতীয় পর্যায় পর্যন্ত কর্মক্ষমতা স্বাভাবিক ছিল। এই নিয়ে পুনরায় গবেষণা করা হবে। তারপর আবার উৎক্ষেপণের চেষ্টা করা হবে।

ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র X হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেছে, “আজ ১০১তম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। PSLV-C61-এর কর্মক্ষমতা দ্বিতীয় পর্যায় পর্যন্ত স্বাভাবিক ছিল। তৃতীয় পর্যায়ে কিছু পর্যবেক্ষণগত সমস্যার কারণে মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি।”

প্রসঙ্গত, এটি পিএসএলভি রকেটের ৬৩তম এবং পিএসএলভি-এক্সএল ব্যবহার করে করা ২৭তম উপগ্রহ উৎক্ষেপণ ছিল। ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, মিশন ব্যর্থ হলেও, কক্ষপথ জুড়ে নির্ভরযোগ্য কর্মক্ষমতা প্রদানের যে রেকর্ড, তা PSLV অব্যাহত রেখেছে।

EOS-09 হল একটি উন্নত মানের ভূ-পর্যবেক্ষণকারী উপগ্রহ। এটি সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার র‍্যাডার প্রযুক্তিতে সজ্জিত। এর ফলে EOS-09  দিন ও রাতের যে কোনও সময় ও  আবহাওয়ায় পৃথিবী পৃষ্ঠের হাই রেজোলিউশন ছবি তুলতে পারে। এই ক্ষমতা বিভিন্ন ক্ষেত্রে ভারতের নজরদারি ব্যবস্থাকে উন্নত করে।

শ্রীহরিকোটা থেকে এই উৎক্ষেপণের কথা আগে থেকেই স্থানীয়দের কাছে ছিল। ফলে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ দেখার জন্য বহু মানুষ ভীড় জমিয়েছিলেন। তবে ভারত- পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখনও সম্পূর্ণ রূপে প্রশমিত হয়নি।  তাই এই উৎক্ষেপণ দেখার অনুমতি দেওয়া হয়নি জনগণকে।

জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসছে পাকিস্তান

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

এক কদম এগোল ভারত, ওড়িশা উপকূলে প্রথম এয়ার ডিফেন্স সিস্টেমের উড়ান পরীক্ষা সম্পন্ন DRDO’র

ট্রাম্পের ওপর গোঁসা, মার্কিন যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা স্থগিত করল কেন্দ্র

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

প্রয়োজন প্রায় চার কোটি টাকা! সন্ত্রাসী ঘাঁটি পুনর্নির্মাণের জন্য মসজিদের আড়ালে চলছে অর্থ সংগ্রহ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00