Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উদ্ধার অপহৃত চালক, খোঁজ মেলেনি টোটোর

টোটো চালককে অপহরণ করে টোটো নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। প্রায় ১০ ঘন্টা পর মালদার গাজোলের অপহৃত টোটো চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টোটো চালককে অপহরণ করে টোটো নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। প্রায় ১০ ঘন্টা পর মালদার গাজোলের অপহৃত টোটো চালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে নির্জন আমবাগান ওই নিখোঁজ টোটো চালকের হদিশ মেলে। বুধবার দুপুরে ওই এলাকার  কয়েকজন দুষ্কৃতী যাত্রী সেজে  ওই টোটো চালককে অপহরণ করে বলে অভিযোগ। এরপর রাতে কোটালহাটি এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চিড়াদহ এলাকার গ্রামীণ সড়কের ধারে একটি আমবাগানে ওই টোটো চালককে অচৈতন্য অবস্থায়  পড়ে থাকতে দেখেন স্থানীয় গ্রামবাসীদের কয়েকজন। এরপর গ্রামবাসীরা গাজোল থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে টোটো চালককে। অসুস্থ ওই টোটো চালককে গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই টোটো চালকের নাম নীল কমল সরকার। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি কোটালহাটি এলাকার বাসিন্দা। বুধবার দুপুরে কয়েকজন যুবক যাত্রী সেজে নীলকমলবাবুর টোটো ভাড়া নেয়। তার পর থেকেই ওই টোটো চালককে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বুধবার রাতে পুলিশের মাধ্যমে পরিবারের লোকেরা এই ঘটনার কথা জানতে পারেন। পুরো ঘটনাটি নিয়ে ওই টোটো চালকের পরিবার গাজোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপহৃত হওয়া টোটো চালক নীলকমল সরকার পুলিশকে জানিয়েছেন,  তাকে খাবারের সঙ্গে মাদকজাতীয় জাতীয় কিছু খাইয়ে অচৈতন্য করা হয়েছিল। যদিও এই ঘটনার পর এদিন তার টোটো গাড়িটির কোনো সন্ধান পায়নি পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান,  টোটো গাড়িটি চুরি করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

অন্যদিকে দিনে-দুপুরে এমন অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গাজোল টোটো ইউনিয়নের সভাপতি অরবিন্দ ঘোষ।  তাঁর দাবি, বিষয়টি অত্যন্ত চিন্তাজনক। ওই টোটো চালক এখনো অসুস্থ রয়েছেন। সুস্থ হলেই তার কাছে সম্পূর্ণ ঘটনার বিষয়ে জানা যাবে। দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান। এই ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ।

চলন্ত ট্রেন থেকে নিখোঁজ ছাত্র, খড়্গপুর IIT-তে ভর্তির আগে ‘অপহরণ’?

বাটখারা দিয়ে শাশুড়িকে খুন, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পুত্রবধূকে

১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! মোবাইল ট্র্যাক করে উদ্ধার অপহৃত শিক্ষক

মালদায় ফের শুট আউট, দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ টোটোচালক

UPI’র সূত্র ধরে অপহরণের কিনারা পুলিশের, অপহৃতকে উদ্ধার করে গ্রেফতার ৫

কাজের সন্ধানে ইরানে গিয়ে অপহৃত পঞ্জাবের ৩ যুবক, মোটা মুক্তিপণের দাবি

১৫ বছর পর ফেসবুকে ভারসাম্যহীন ছেলের খোঁজ পেল পরিবার, বাংলাদেশে গেল কীভাবে? প্রশ্ন পরিবারের

মালদহে ফের চলল গুলি, লিচু বাগানে আচমকাই আক্রমণ যুবককে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00