টাকা দিলেই এমডি বা এমএস পরীক্ষায় পাশ , নিট কাণ্ডের মাঝেই প্রস্তাব পেলেন চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষা নিয়ে যখন গোটা দেশ উত্তাল সেইসময় এল চাঞ্চল্যকর তথ্য। এবার সামনে এল টাকা পাইয়ে ডাক্তারির স্নাতকোত্তরে পাশ করিয়ে দেওয়ার খবর। ৬৫ লক্ষ টাকা দিলেই পড়তে পারবেন স্নাতকোত্তর মেডিক্যাল কলেজে মিলবে ডাক্তারি পড়ার সুযোগ।

অবাক হলেও এমনই ঘটনার সাক্ষী থেকেছে বাংলার এক পড়ুয়া। ব্যারাকপুরের এক বাসিন্দা সুমন বিশ্বাস। তিনি এখন নিট পিজি (স্নাতকোত্তর)-এর পরীক্ষার্থী । এই মুহূর্তে চাকরি করেন লিলুয়া রেল হাসপাতালে। কিছু দিন আগে তাকে এক ব্যক্তি ফোন করে । আর সেখানে বলা হয় টাকা দিলেই পরীক্ষার নম্বর বাড়িয়ে পছন্দের বিষয়ে ভর্তি করিয়ে দেওয়া হবে। শুধু তাই নয় ওই ব্যক্তি সুমনকে জানিয়েছে, পরীক্ষার উত্তরপত্রের মধ্যে করা হবে কারসাজি।

কি করে এমন ঘটনা ঘটবে ? ওই ব্যক্তি সুমনকে জানায়, পরীক্ষার্থীরা জানে প্রশ্নের উত্তর দেয়। আর যে গুলো জানে না সেইগুলি কোন উত্তর লেখেন না । অনলাইন মাধ্যমে পরীক্ষা হওয়ার পরেই সাইট লক করে দেওয়া হয়। আর এরপর যখন উত্তরপত্র খোলা হবে তখন যে প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, সেইগুলিতে সঠিক উত্তর বসিয়ে দেওয়া হয়। এই কাজ করার জন্য পরীক্ষাকেন্দ্রে আমরা ম্যানেজার রাখি। এরজন্য কিছু নথি আর ৬৫ লক্ষ টাকা দিতে হবে।‘ এই কথা শুনে সুমন না হয়ে ভাবনাচিন্তার জন্য সময় চায়।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে কি করে খাতা আনলক করিয়ে ফাঁকা জায়গায় উত্তর বসাবেন এবং সেই মতো নম্বর বাড়িয়ে দেবেন? শুধু তাই নয় বিশেষজ্ঞমহলে প্রশ্ন উঠেছে, প্রতারণা নাকি সর্ষের মধ্যেই ভূত রয়েছে। একদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে আর তখনই এমন ঘটনার ঘটল নিট পিজি (স্নাতকোত্তর)-এর পরীক্ষার্থীর সঙ্গে।

পৈতে খুলে পরীক্ষাকেন্দ্রে ঢোকার নির্দেশ, ব্রাহ্মণ সম্প্রদায়ের বিক্ষোভে উত্তাল কর্নাটক

নিট প্রশ্নফাঁস নিয়ে রাজ্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ নিন্দাপ্রস্তাব

প্রশ্নফাঁসকাণ্ডের মধ্যেই স্থগিত নিট পরীক্ষার কাউন্সিলিং

বিতর্কের মাঝেই প্রকাশিত নিট পিজি পরীক্ষার দিনক্ষণ

নিট কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের

নিট কেলেঙ্কারি নিয়ে গুজরাতের সাত জায়গায় তল্লাশি সিবিআইয়ের

নিটে প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের

রাজ্যের হাতে ছাড়া হোক ডাক্তারিতে ভর্তির দায়িত্ব, মোদিকে চিঠি মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]