নিটে প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় প্রশ্নপত্রফাঁস কাণ্ডের প্রতিবাদে রাজধানী দিল্লির বুকে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাঁদের অভিযোগ, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে হাজার হাজার ছাত্রছাত্রীকে।

এদিন নিটে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে হাজার হাজার কর্মী সমর্থক দিল্লির রাস্তায় জড়ো হন। যুব কংগ্রেস প্রধান বিভি শ্রীনিবাস জানান, ‘হাজার হাজার যুব কংগ্রেসের কর্মীরা বৃহস্পতিবার দিল্লির রাস্তায় নেমে এসেছে। যেভাবে প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্রছাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই যুব কংগ্রেস কর্মী সমর্থকদের এই জমায়েত।‘ গত ২১ জুন প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনে নেমেছিল কংগ্রেস। এবার খোদ রাজধানীর বুকে আন্দোলনে নামল যুব কংগ্রেস।

উল্লেখ্য, গত ৫ মে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষা নিয়েছিল। এরপর গত ৬ জুন নিট পরীক্ষার ফল প্রকাশের পর প্রশ্নফাঁসকাণ্ড সামনে আসে। এই ঘটনায় সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। গোটা বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। নিট পরীক্ষার প্রশ্নফাঁসকাণ্ড সামনে আসার পর নিট-পিজি পরীক্ষা স্থগিত করে দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারের তরফে ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রধান বদল করা হয়। পাশাপাশি প্রশ্নফাঁসকাণ্ড খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছিল।

 

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

বন্দি মন্ত্রীদের সরানোর বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি বয়কট তৃণমূল-সপা’র

কংগ্রেসের আর্জি মেনে সাক্ষাতের সময় দিল কমিশন, যেতে পারবেন ৩০ জন

কালীগঞ্জ উপনির্বাচনেও সবুজ ঝড়, বাবার আসন ধরে রাখলেন মেয়ে

লোকসভা ভোটে বিজেপি খরচ করেছে ১,৪৯২ কোটি টাকা, তৃণমূলের কত?

কালীগঞ্জে উপনির্বাচনে ভোট পড়ল ৭২.৫০ শতাংশ, জানাল নির্বাচন কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]