কোলে সদ্যজাত শিশু,  রক্তাক্ত অবস্থায় পড়ে মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোলে সদ্যজাত শিশু। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মা। এমনই হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল আরামবাগ। রবিবার ১৩ নং ওয়ার্ডের  এনায়েত পল্লীতে  একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়  রক্তাক্ত মহিলার দেহ। যা নিয়ে এলাকায় শুরু হয়েছে উত্তেজনা।

স্থানীয় সূত্রে খবর, নিহত ওই মহিলা হলেন খানাকুলের কাছড়া চৌমাথা এলাকার মাইনান গ্রামের বাসিন্দা সাদেক আলী খানের মেয়ে সাবিনা বেগম। রবিবার সকাল থেকেই তাঁর ঘরের দরজা বন্ধ ছিল। কিন্তু দরজার  বাইরে রক্ত দেখতে পান স্থানীয়রা। তা দেখে সন্দেহ হতেই আরামবাগ থানার  পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে দরজা খুলতেই দেখে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সাবিনা। কোলে রয়েছে সদ্যজাত শিশু । তা দেখেই পুলিশ ওই মহিলা এবং শিশুকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে ওই শিশুটির চিকিৎসা চলেছে হাসপাতালে।

খুন নাকি অন্য কোন কারণে মৃত্যু হয়েছে সাবিনার। তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে নেমে পুলিস জানতে পেরেছে, নিহত ওই মহিলার ১২ বছর আগে বিয়ে হয়েছিল পশ্চিম মেদনীপুর জেলার জোতকানুরামগড়ের এক যুবকের সঙ্গে। তবে পারিবারিক অশান্তির জেরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বর্তমানে একজনকে বিয়ে করে আরামবাগ এনায়েত পল্লীতে ভাড়া থাকতেন সাবিনা। আর সেখান থেকেই এদিন তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই পুরো এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি স্বামীর, আরামবাগ জুড়ে শোরগোল

টিউশন যাওয়ার পথে ২ ছাত্রীকে অপহরণের চেষ্টা, ঘটনাস্থল আরামবাগ

লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা নাবালিকা, অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]