Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিউশন যাওয়ার পথে ২ ছাত্রীকে অপহরণের চেষ্টা, ঘটনাস্থল আরামবাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিকেলে টিউশন যাওয়ার পথে রীতিমতো হেনস্থার মুখে পড়তে হল হুগলি জেলার(Hooghly District) আরামবাগের(Arambagh) ক্লাস নাইনের দুই ছাত্রীকে। টোটোয় চেপে টিউশনে যাচ্ছিলেন ওই দুই ছাত্রী। তাঁদের অভিযোগ, টোটো থেকে নামিয়ে তাঁদের অপহরণের চেষ্টায় ছিলেন দুই যুবক(Attempted Kidnapping)। কিন্তু কার্যসিদ্ধি না হওয়ায় তড়িঘড়ি ঘটনাস্থল ছেড়ে পালায় তাঁরা। আরামবাগের পারুল এলাকার বাসিন্দা ক্লাস নাইনের ওই দুই ছাত্রী। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত তাঁরা। এমনটা যে ঘটবে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই দুজন।

আরও পড়ুনঃ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় প্রাক্তন স্বামীকে রাস্তায় ফেলে মার প্রথম স্ত্রীর

ওই দুই ছাত্রীর বয়ান থেকে জানা গিয়েছে, শুক্রবার যথারীতি টিউশনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তাঁরা। টোটোতে তাঁদের সফরসঙ্গী হয় আরও ২ জন যুবক। শুরু থেকেই তাঁদের ভাবভঙ্গি ছিল সন্দেহজনক। তখনও ওই ২ যুবকের মতবল টের পাননি ক্লাস নাইনের স্কুলপড়ুয়ারা। কিছুটা রাস্তা যাওয়ার পরেই তাঁরা ওই দুই ছাত্রীকে ভয় দেখাতে শুরু করে। এক ছাত্রী জানান, ‘ওরা আমাদের বলছিল, তোরা বাসস্ট্যান্ডে যা, না হলে তোদের সর্বনাশ করে দেব।’

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে বিবাহিত প্রেমিককে ফিল্মি কায়দায় খুন প্রেয়সীর, চাঞ্চল্য ভদ্রেশ্বরে

হুমকি পাওয়া মাত্রই ভয় পেয়ে যান দুই ছাত্রী। এরপর টোটো থেকে তাঁদের নামতে না দিয়ে সোজা নিয়ে যাওয়া হয় চাঁদুর নিমতলার কাছে। সেখানে টোটো থামতেই চিৎকার শুরু করেন দুজনে। দুই ছাত্রীর চিৎকারে তৎক্ষণাৎ ছুটে আসেন‌ স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক দেখে চম্পট দেন ওই দুই যুবক। স্থানীয় লোকজনই খবর দেন আরামবাগ থানায়। এরপর পুলিশের তরফে ওই দুই তরুণীকে দায়িত্ব সহকারে বাড়ি পৌঁছে দেওয়া হয়। যদিও ওই দুই যুবকের খোঁজ মেলেনি। তাঁদের পরিচয় জানাও সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00