নিজস্ব প্রতিনিধি : নদীয়ার শান্তিপুরে ১২ নাম্বার জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়। মঙ্গলবার ১০(ডিসেম্বর)ভোর পাঁচটা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগর গামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা গাড়ি সজরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা ৩ ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায় দুটো গাড়ি কলকাতা থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটোকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, সদ্যই তিন জেলায় তিনটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫ জনের। কোথাও ট্রাকের চাকার পিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। কোথাও পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৩ ব্যক্তির। মালদার হরিশচন্দ্রপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছিল ৩ জনের।