নিজস্ব প্রতিনিধিঃ বাড়িতে পড়ে রয়েছে অ্যাডমিট কার্ড। পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারছিলেন না বাদকুল্লা ইউনাইটেড একাডেমি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। আর এই ঘটনা নজর পড়ে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। এরপরই পরীক্ষা কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে পরীক্ষার্থীর বাড়ি থেকে এডমিট কার্ড তড়িঘড়ি বাইক চালিয়ে নিয়ে আসলেন সিভিক ভলেন্টিয়ার। আর তাঁর এই সাহায্যের জেরেই এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলেন পরীক্ষার্থী।
সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অন্যান্য শিক্ষার্থীর অভিভাবক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলা। তাহেরপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন,’ বর্তমানে শিক্ষার্থীর পাশে থাকা এবং তাদেরকে সুষ্ঠুভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য সিভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। পরীক্ষার্থীদের যাতে না কোন অসুবিধা হয় সেইদিকে বিশেষ নজর দেওয়া হবে ।’
উল্লেখ্য, ৩ রা মার্চ থেকে ১৮ ই মার্চ চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । সকাল ১০ টা থেকে শুরু হবে যা চলবে মূলত ১.১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার্থীদের সকাল ৯ টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়তে হবে । চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন ৫ লক্ষ ৯ হাজার জন । ২০২৪ সালে যা ছিল ৭ লক্ষ। এইবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমেছে । কড়া নিরাপত্তায় চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ।