নিজস্ব প্রতিনিধিঃ বেসরকারি লোন সংস্থার দাদাগিরির জেরে কিটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ । এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলা সালার থানার অন্তর্গত পূর্ব শেখপাড়া এলাকায় । পরিবারের তরফে জানান হয়েছে, শুক্রবার বিকেল নাগাদ বেসরকারি লোন সংস্থার এক আধিকারিক চিন্ময় দে বাড়িতে এসে কিস্তি দেওয়ার জন্য চাপ দেন । আর সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন গৃহবধূ।
অভিযোগ করা হয়েছে , ওই বেসরকারি সংস্থা লোন দেবার নাম করে চড়া সুদের ব্যবসা চালাচ্ছে । সেখানে আরবি আইয়ের কোনো নিয়ম না মেনে এই ঋণের কর্মকাণ্ডটি চলে । শুধু তাই নয় লোন দিতে না পারায় বাড়ি এসে হুমকি দিতেন লোন কোম্পানির আধিকারিকেরা । এই ঘটনা সামনে আসতেই বেসরকারি লোন সংস্থার কর্মকাণ্ড নিয়ে উঠছে প্রশ্ন ।
জানা গিয়েছে , নিহত গৃহবধূ হলেন চল্লিশ বছরের বিউটি বিবি। শুক্রবার বিকেল নাগাদ লোন আদায়কারীরা, তার বাড়িতে গিয়ে কিস্তি দেয়ার জন্য চাপের পাশাপাশি হুমকি দেন । এরপরেই আত্মহত্যা করেন বিউটি দেবী । স্বাভাবিকভাবেই এই ঘটনায় পূর্ব শেখপাড়া এলাকা নেমেছে শোকের ছায়া । এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ । পরিবারের সদস্যদের চলছে জিজ্ঞাসাবাদ ।