ঝলসানো শরীর, ডোমকল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে উদ্ধার এক ব্যক্তির  ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মেহেদিপাড়া নতুন পাড়া এলাকায়। এদিন সকালে স্থানীয়রা এক ব্যক্তির দেহ দেখতে পায় কৃষিজমিতে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত দেহ।   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। তখনই  স্থানীয় এক ব্যক্তি  জানিয়েছেন, এদিন সকালে মমিনপুরে রাস্তা থেকে কিছুটা দূরে একটি কৃষিজমিতে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেখ পড়ে থাকতে দেখা যায়। ছিন্নভিন্ন গোটা দেহ। ঝলসানো শরীর। মুখটাও বোঝা যাচ্ছে না। তৎক্ষণাৎ খবর দেওয়া পুলিশকে। ঘটনাস্থলে এসে ডোমকল থানার পুলিশ ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।  স্বাভাবিক ভাবেই সাতসকালে মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি হলেন মোমিন মণ্ডল। তারপর সামনে আসে মৃত্যুর কারণ। পরিবারকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায়, মোমিন বোমা বাঁধতে গিয়েছিলেন। কারণ, পেশাদার ভাবে তিনি  বোম বাঁধার কাজ করতেন। তাতেই পুলিশের অনুমান বোমা বিস্ফোরণের  জেরেই মৃত্যু হয় মোমিনের। কিন্তু কোথায় বোমা বাঁধতে গিয়েছিলেন ওই ব্যক্তি তা এখন জানা যায়নি। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

উৎসবের মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ, আক্রান্তের নিরিখে শীর্ষে মুর্শিদাবাদ

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

আবার ডোমকলে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

ভুয়ো আধার তৈরির অভিযোগে লালগোলায় পুলিশের জালে ২

১০ দিনে রাজ্যের ৩ জেলায় ৪ খুন! বীরভূমে বোমার আঘাতে মৃত্যু তৃণমূলকর্মীর

‘১৫ অগস্টের পর অলআউট লড়াই’, ফের হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]