Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে অর্জুনকে মামলা দায়েরের অনুমতি আদালতের

অর্জুন সিং বিস্ফোরক হয়ে বলেছিলেন, তাঁর কিছু দুর্ঘটনা হলে দায়ী থাকবে কেন্দ্র। বলেছিলেন, তিনি জনপ্রতিনিধি। স্বাভাবিক ভাবেই নিরাপত্তা প্রয়োজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বুধবার সাংসদ অর্জুন সিংয়ের জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। আগে না জানিয়েই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে দাবি ব্যারাকপুরের সাংসদের। তাঁর দাবি, তিনি যেহেতু জনপ্রতিনিধি তাই তাঁর নিরাপত্তা প্রয়োজন। উল্লেখ্য, অর্জুন সিং পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। গত ২০২১ সালের শেষ দিক থেকে পেয়েছিলেন জেড ক্যাটাগরির নিরাপত্তা। তাঁকে বৃহস্পতিবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (KOLKATA HIGH COURT)।

সাংসদ অর্জুন সিং সম্প্রতি বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল শিবিরে। তাঁর অভিযোগ, দল বদলের কারণেই তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আগামিকাল এই মামলার শুনানি হতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সাংসদ অর্জুন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার মামলার আবেদন নাকচ করেছিল আদালত। ব্যারাকপুরের সাংসদ এই শুনানির আর্জি জানিয়েছিলেন বিচারপতি শম্পা সরকারের এজলাসে। তবে বিচারপতি তা নাকচ করেছিলেন। বলেছিলেন, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত। অর্জুন সিংকে নোটিশ পাঠিয়েছে এসটিএফ। এতে পুলিশি নিষ্ক্রিয়তার কোনও কোনওরকম বিষয় নেই। তাই এই শুনানি গ্রহণের এক্তিয়ার তাঁর নেই। অর্জুনের উদ্দেশ্যে বিচারপতি বলেছিলেন, নির্দিষ্ট বেঞ্চে আবেদন জানানোর জন্য। তারপর সাংসদ বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে জানিয়েছিলেন আবেদন। বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

সাংসদ (MP) অর্জুন সিংয়ের (ARJUN SINGH) নিরাপত্তা প্রত্যাহার করেছে কেন্দ্র। ব্যারাকপুরের সাংসদের দাবি, না জানিয়েই জেড ক্যাটাগরির নিরাপত্তা (Z CATEGORY SECURITY) প্রত্যাহার করেছে কেন্দ্র। গত বুধবার এই নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অর্জুন সিং। বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) প্রত্যাবর্তন হয়েছে অর্জুনের। সেই প্রতিশোধ নিতেই নিরাপত্তা প্রত্যাহার করেছে বিজেপি শাসিত কেন্দ্র। অভিযোগ এমনটাই। উল্লেখ্য, গত বুধবারে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল।

অর্জুন সিং বিস্ফোরক হয়ে এদিন বলেছিলেন, তাঁর কিছু দুর্ঘটনা হলে দায়ী থাকবে কেন্দ্র। বুধবার সকালে তিনি নোটিশ পেয়েছিলেন, বুধবার থেকেই তুলে নেওয়া হচ্ছে তাঁর নিরাপত্তা। আর এতেই ক্ষুব্ধ তিনি। তিনি বলেছিলেন, তিনি একজন জনপ্রতিনিধি। স্বাভাবিক ভাবেই তাঁর নিরাপত্তা প্রয়োজন। তারপরেই তাঁর প্রশ্ন, তুলে নেওয়ার জন্যই কি দেওয়া হয়েছিল নিরাপত্তা? উল্লেখ্য, অর্জুন সিং তৃণমূলেই ছিলেন। তারপর যোগ দিয়েছিলেন বিজেপিতে। গেরুয়া শিবিরে ছিলেন মাত্র ২ বছর। তারপর মে মাসের শেষের দিকে তৃণমূলে ঘর ওয়াপসি হয় তাঁর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাকস্ট্রিটের অফিসে ফের জোড়াফুল ধরেন তিনি। তার জেরেই কেন্দ্র তুলে নিয়েছে নিরাপত্তা। অভিযোগ এমনটাই। এখন দেখার তাঁকে রাজ্য নিরাপত্তা দেয় কি না।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00