মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ  অগ্নিকাণ্ড, আতঙ্কে পর্যটকেরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নামখানার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ  অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে  ভস্মীভূত হয়ে গেল বেশ কয়েকটি কটেজ। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বস্তির বিষয়, যখন এই ঘটনা ঘটে সেইসময় কটেজের মধ্যে ছিল না কোন পর্যটক। আর তাতে অনেক বড়সড় বিপদের হাত থেকে রক্ষা।

এদিন সকালে আচমকাই মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে আগুন লেগে যায়। স্থানীয়রাই প্রথম আগুন দেখতে পায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় একের পর এক কটেজ। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে কী করে এই আগুন লাগল তা এখন অধরা। শুরু হয়েছে তদন্ত।

এই প্রসঙ্গে কটেজের ম্যানেজার জানিয়েছেন, মূলত কটেজের কিচেন, স্টোর রুম এবং ডাইনিং রুমে আগুন লাগে। এই চারটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে বেশ ক্ষতির মুখে পড়তে হচ্ছে। বলা বাহুল্য , সামনেই পুজো। তারআগে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

মৌসুনি দ্বীপে ‘কুমির আতঙ্ক’!পুকুরে তল্লাশি করতেই বনদফতরের জালে পাকড়াও কুমির

ফের মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই হয়ে গেল একাধিক হোমস্টে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]