পরীক্ষা দিতে পুলিশি ঘেরাটোপে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাও নেতা অর্ণব দাম

অর্ণব পিএইচডি করতে চান। কারা কর্তৃপক্ষ তার জন্য অনুমতি দেওয়ায় এদিন অর্ণবের মৌখিক ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি, তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার লালগড় ব্লকের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। সেই হামলার ঘটনায় মৃত্যু হয় ২৩ জন ইএফআর জওয়ানের। ওই মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। দোষীদের মধ্যে ছিলেন মাওবাদী নেতা(Maoist Leader) অর্ণব দাম(Arnab Dam) ওরফে বিক্রম। আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছিল। সেই অর্ণবই বুধবার পুলিশি ঘেরেটোপে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে(Burdwan University) পা রাখলেন পরীক্ষা দেওয়ার জন্য। অর্ণব পিএইচডি(PHD) করতে চান। কারা কর্তৃপক্ষ তার জন্য অনুমতি দেওয়ায় এদিন অর্ণবের মৌখিক ইন্টারভিউয়ের(Verbal Interview) ব্যবস্থা করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। সেই সূত্রেই এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে পা পড়ল এই সাড়া জাগানো মাও নেতার।

সাজা ঘোষণার পর থেকেই অর্ণব বন্দি রয়েছেন জেলে। সংশোধনাগার থেকেই তিনি পিএইচডি করার প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে তাঁকে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের সংশোধনাগারে। গত ১৭ মার্চ থেকে তিনি বন্দি রয়েছেন হুগলি সংশোধনাগারে। সেখান থেকে তাঁকে পিএইচডি করার সুযোগ করে দেওয়ার আর্জি জানিয়েছিলেন অর্ণব। সেই আবেদন বিচারক নথিভুক্তও করলেও বিষয়টি জেল কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলেছিলেন। কিন্তু সংশোধনাগারে আসার পর অর্ণবের আবেদন বিশেষ পাত্তা পায়নি। সে জন্য মাওবদী নেতা অনশনের করবেন ঘোষণা করেন। শুধু তাই নয়, জেল থেকে পরীক্ষা দিয়েই সেট-এ উত্তীর্ণ হন অর্ণব। সেতা দেখেই আর অর্ণবকে বাধা দেওয়ার পথে হাঁটেনি সংশোধনাগার কর্তৃপক্ষ। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে মৌখিক ইন্টারভিউও দেন অর্ণব।

হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষের একটি সূত্রে জানা গিয়েছে, জেলে ‘ভাল লাইব্রেরি’ আছে। সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করছেন অর্ণব। মৌখিক ইন্টারভিউতে তিনি পাশ করলে ইতিহাস নিয়ে গবেষণা করবেন। কলকাতার গড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিচারক এস কে দামের ছেলে অর্ণব। মেধাবী পড়ুয়া মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়গপুর আইআইটি-তে পড়াশোনা করতেন। কিন্তু তিনটি সিমেস্টারের পর আচমকা খড়গপুর আইআইটির ক্যাম্পাস থেকে নিরুদ্দেশ হয়ে যান অর্ণব। পরে জানা যায়, তিনি মাওবাদী হয়ে গিয়েছেন, তাঁদের সংগঠনেও যোগ দিয়েছেন। শুধু তাই নয় তিনি রীতিমত কিষেণজির স্নেহভাজনও হয়ে উঠেছিলেন। পুরুলিয়া-ঝাড়খণ্ডের পাহাড়ে-জঙ্গলে হাতে একে-৪৭ নিয়ে ঘুরে বেড়াতেন। লালগড় আন্দোলনের সময় অযোধ্যা-বাঘমুন্ডির পাহাড়-জঙ্গলে তাঁর গেরিলা বাহিনী নাজেহাল করে দিয়েছিল যৌথ বাহিনী থেকে শুরু করে গোয়েন্দাদের। ২০১২ সালে আসানসোলে তিনি পুলিশের হাতে ধরা পড়েন।

ডিগ্রি কোর্সের জন্য বড় খবর, নয়া নিয়ম আনল UGC

ধর্মপরিচয় দিয়ে মেধাতালিকা প্রকাশ করে বিতর্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়

স্বপ্নপূরণ মাওবাদী নেতা অর্ণবের, অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে Phd-তে ভর্তি

বর্ধমান জেলে বদলি করা হল অর্ণব দামকে, কাল ভর্তি Ph.D.-তে, মঞ্জুর অন্তর্বর্তী প্যারোল

অর্ণব দামের Ph.D. বিতর্কে মুখ খুললেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

অর্ণবকে Ph.D. করতে দিতে সহযোগিতা রাজ্যের, কুণাল দোষ দিলেন উপাচার্যকে

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডিতে ভর্তি স্থগিত, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]