Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কিছু কিছু শীর্ষ আমলার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মুখ্যমন্ত্রীর

‘কিছু কিছু প্রিন্সিপাল সেক্রেটারি কাজ করছেন না। কাজ করতে চাইছেন না। এটা মেনে নেওয়া হবে না।’ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উচ্চস্তরের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। আর সেটাও বৈঠক শুরুর মুখেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধীরা নয়, এমনকি নয় কেন্দ্র সরকারও। রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়ে এবার অভিযোগ তুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উচ্চস্তরের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। আর সেটাও বৈঠক শুরুর মুখেই। আর মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেল রাজ্যের প্রশাসনিক মহলে। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘পয়সা নিয়ে শুধু মেলা করা চলবে না, কাজও ফেলে রাখা যাবে না। নির্ধারিত সময়ে তা শেষ করতে হবে। নিজের দফতরের কাজের খেয়াল রাখতে হবে। ওপর তলার মানুষ নীচের তলার অফিসারদের রিপোর্ট দেয় কাজ হয়ে গিয়েছে। পরে অভিযোগ আসে কাজ শেষ না হওয়ার। এটা আর চলবে না। সরকারি কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না, এটা চরম অবহেলার পরিচয়। মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে, করতে হবে সমস্যার সমাধান। কিছু কিছু প্রিন্সিপাল সেক্রেটারি কাজ করছেন না। কাজ করতে চাইছেন না। এটা মেনে নেওয়া হবে না।’

এদিন রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজকর্মের বিস্তারিত রিপোর্ট নিতে জেলাশাসক, পুলিশ সুপার, উচ্চ প্রশাসনিক আধিকারিক, সচিব ও মন্ত্রীদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে গোড়া থেকে আক্রমণাত্মক মেজাজেই দেখা গেল তাঁকে। প্রশাসনের নানা স্তরের কাজকর্ম নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন তিনি। আধিকারিকদের উদ্দেশ্যে তিনি এদিন কার্যত স্পষ্ট বার্তা দেন যে, কিছু দফতরের আধিকারিকদের সম্পর্কে তাঁর কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিনের বৈঠক থেকে জানান, আগামী ১৫ তারিখ থেকে শুরু হবে এ বছরের দ্বিতীয় দফার ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এবারের শিবিরগুলিতে আরও বেশি পরিষেবা পাওয়া যাবে বলেও এদিন মুখ্যমন্ত্রী জানান। একই সঙ্গে জানান, এখন ‘দুয়ারে সরকার’ শিবিরে ১৮টি বিভাগের পরিষেবা মেলে। কিন্তু এবার থেকে আরও ৬টি বাড়তি পরিষেবা মিলবে সেখানে। এই বাড়তি ৬টি পরিষেবা মূলত ক্রেডিট কার্ড প্রদান। সেই ক্রেডিট কার্ড পাবেন কৃষকেরা, মৎস্যজীবীরা, শিল্পীরা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার মালিকেরা।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড -সোম‌ থেকে বদলে যাচ্ছে সাত নিয়ম

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00