Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হলে হাতা- খুন্তির লড়াই, হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে লক্ষ্মী ভান্ডার। এমনটাই দাবি করে এসেছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।  আর  এটা নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তারা দাবি করেছেন বাংলার কোনদিন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প কোনওদিন বন্ধ হবে না।

বুধবার চুঁচুড়ায় দলীয় সভা থেকে ফের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে সরব হলেন মমতা। তিনি বলেন,’ তৃণমূল কোনওদিন বাংলায় হারবে না। কোনও বিজেপি নেতার ঠাকুরদার ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার। লক্ষ্মীর ভান্ডারে  কেউ হাত লাগালে খুন্তি, হাঁড়ি, কড়ার খেলা হবে। জানে না বাংলা অন্যরকম। মা-বোনেরা জোট বাঁধলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না।’  এখান থেকেই স্পষ্ট যে ২০ মে পঞ্চম দফা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারকে অন্যতম একটি ইস্যু হিসাবে তৈরি করেছে তৃণমূল।

উল্লেখ্য, এদিনের সভা থেকে শুধু লক্ষ্মী ভান্ডার নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেছেন মমতা। মোদিকে আক্রমণ করে মমতা বলেন,’ আয়ুস্মান ভারতের আওতায় ৭০ বছর বয়স পর্যন্ত সকলে চিকিৎসা পাবেন  বলে  জানিয়েছেন  প্রধানমন্ত্রী । নির্বাচনের আগেই বা কেন বলেননি? আমরা তো সব নির্বাচনের আগে করেছি। আপনি নির্বাচনের সময় এই কথা বলে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন ।‘ এছাড়া সভা থেকে কমিশনকে আক্রমণ করেন  তৃণমূল সুপ্রিম। একথায় পঞ্চম দফা নির্বাচনের আগে একের পর এক ইস্যু নিয়ে বিজেপিকে চাপে ফেলছেন রাজ্যের শাসক দল।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00