Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসছেন ভগবত, ফলমিষ্টি থেকে আপ্যায়ণ, কড়া নজর মমতার

কেশিয়াড়ি থানার আইসি ও জেলা পুলিশকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের এটা বুঝিয়ে দিলেন যে, অর্জুন রামের পুনরাবৃত্তি যেন এবারে আর না হয়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে(Keshiyari) আসছেন আরএসএস(RSS) প্রধান মোহন ভগবত(Mohon Bhagawat)। সেই প্রসঙ্গই মঙ্গলবার উঠে এল মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রশাসনিক বৈঠকে। সেখানে তিনি এদিন কেশিয়াড়ির আইসিকে(IC) দাঁড় করিয়ে বলেন, ‘১৭-২০ তারিখ আরএসএস প্রধান আসছেন তো। কী করতে আসছেন? নজর রাখবেন যেন দাঙ্গাটাঙ্গা না করে! একটু ফল-মিষ্টিও পাঠিয়ে দেবেন প্রশাসনের তরফ থেকে। যাতে মনে না হয় আমরা অতিথিদের আপ্যায়ণ করি না! কিন্তু বেশি বাড়াবাড়ি করতে যাবেন না।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী কেন মোহন ভগবতের এই সফর নিয়ে উদ্বিগ্ন!   

বস্তুত মুখ্যমন্ত্রী ভগবতকে নিয়ে যতটা না চিন্তিত তার থেকে বেশি চিন্তিত আরএসএসের কার্যকলাপ নিয়ে। এর আগে ২০১৯ সালে এই পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতেও কার্যত কাকপক্ষীকে টের পেতে না দিয়ে সেখানে এসে থেকে যান তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ও আরএসএসের ঘরের লোক ছেলে অর্জুন রাম মেঘওয়াল। কিন্তু তাঁর সেই সফর, থাকার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন কিছুই জানতে পারেনি। যাকে জেলা প্রশাসনের ব্যর্থতা হিসেবেই দেখেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কিন্তু অনেক আগেই খবর পৌঁছে দিয়েছে নবান্নে। মোহন ভগবতের সেই সফর নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনও আপত্তি তোলা না হলেও এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী ভগবতের গোটা কর্মসূচির ওপর কড়া নজর রাখার জন্য পুলিশকে(Police) নির্দেশ দিয়ে দিলেন। ভাগবত এলে তাঁকে যেন যথাযথ আপ্যায়ণও করা হয় সেই বার্তা দিয়ে দিলেন, যা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তবে অবশ্যই কেশিয়াড়ি থানার আইসি ও জেলা পুলিশকে সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের এটাও বুঝিয়ে দিলেন যে, ভগবত কোথায় কখন কী করছেন তা যেন প্রশাসনের নজর থাকে। অর্জুন রামের পুনরাবৃত্তি যেন এবারে আর না হয়। 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00