ফের বাংলায় শীতের পথে কাঁটা নিম্নচাপ, রাজ্যে হবে কি বৃষ্টি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বরে মাঝের  সপ্তাহে রাজ্যে শুরু হয়েছিল শীতের ইনিংস। কনকনে ঠাণ্ডা সবে মাত্র অনুভব করতে শুরু করেছিল বঙ্গবাসী। তবে এই চলতি সপ্তাহের সোমবার থেকে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। জানা গিয়েছে, নিম্নচাপের জেরেই ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। ফলত উধাও হচ্ছে শীত। 

আবহাওয়া দফতর সূত্রে খবর , দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি তামিলনাড়ু উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরোক্ষ প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস পশ্চিমবঙ্গের বায়ুমণ্ডলে ঢুকছে। পাশাপাশি পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তুরে হাওয়া দুর্বল হতে শুরু করেছে। যার ফলে শহর থেকে জেলায় বাড়ছে তাপমাত্রা। সেই সঙ্গে উধাও হচ্ছে শীত।

হাওয়া অফিসের পূর্বাভাস মতে, আজ তথা মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন সকালে শহরের আকাশে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যায়। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি।

আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা–সহ ন’টি জেলায় হা‍লকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষণ ২৪ পরগ‍না, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। তবে বড়দিনের আবহে নতুন করে পারদপতনের আশা দেখা যাচ্ছে বলেই হাওয়া অফিসের দাবি। 

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]