Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি! ঘুমপাড়ানি গুলিতে কাবু, খাঁচাবন্দি চিতাবাঘ

শীতের সকালে ঘুম ভাঙতেই আতঙ্ক! বাড়িতে হাজির চিতাবাঘ। যাকে দেখে হুলস্থুল কাণ্ড পড়ে যায় কোচবিহারের কলাবাগান এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের সকালে ঘুম ভাঙতেই আতঙ্ক! বাড়িতে হাজির চিতাবাঘ। যাকে দেখে হুলস্থুল কাণ্ড পড়ে যায় কোচবিহারের কলাবাগান এলাকায়। রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। কলাবাগান এলাকায় হাজির হয় বিশাল পুলিশ বাহিনী ও বন দফতরের কর্মীরা। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। লক্ষ্য ছিল চিতাবাঘটিকে সুস্থ অবস্থায় ধরা। তাতে সফল বনকর্মীরা। ওই বাড়ির দেওয়ালে গর্ত করে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়, যাতে কাবু করা যায় চিতাবাঘটিকে। আপাতত জালে বন্দি করে খাঁচায় ভরে নিয়ে যাওয় হয়েছে চিতাটিকে।

জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর খেতে দেওয়া হবে চিতাটিকে। তারপরেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বৃহস্পতিবার কোচবিহারের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগানের বাসিন্দা মনোজ সরকারের বাড়িতে চিতাবাঘের দেখা মেলে। তাড়া খেয়ে শৌচাগারে ঢুকে পড়ে চিতাবাঘটি। বাড়ির সামনে রীতিমতো ভিড় জমে যায়। গোটা এলাকায় ভিড় জমাতে থাকে এলাকার মানুষেরা। খবর পেয়ে উদ্ধারকাজে আসে বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশও। বাড়ির চারপাশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়। আনা হয় খাঁচা। যাতে বন্দিন করে নিয়ে যাওয়া হয়েছে চিতাটিকে।

৩ বছরের শিশুকে টেনে নিয়ে গেল চিতা, ডুয়ার্সের চা বাগানে চাঞ্চল্য

জলপাইগুড়িতে চিতার হানায় গুরুতর জখম ৩ পুলিশকর্মী

জঙ্গল সাফারির মাঝে আচমকাই চিতাবাঘ দর্শন, ভয়ে আঁতকে উঠলেন পর্যটকরা

হোমগার্ডের ওপর হামলার বদলা, যোগীরাজ্যে চিতাবাঘকে পিটিয়ে খুন করল স্থানীয়রা

ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যেই হানা ভয়ঙ্কর চিতার, তার পরে যা ঘটল…

চিতাবাঘের হামলায় বরাত জোরে প্রাণে রক্ষা জিম্বাবোয়ের ক্রিকেটারের

রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে চিতাবাঘের শরীর

শিশুকে টেনে নিয়ে গেল চিতাবাঘ, অতঃপর…

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00