Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩১ জানুয়ারি পর্যন্ত স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ বাড়াল নবান্ন

শুধু স্ট্যাম্প ডিউটি নয় বাড়ানো হয়েছে সার্কেল রেট (Circle Rate) ছাড়ের মেয়াদও।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ ফের বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের অর্থ দফতর। ২ শতাংশ স্ট্যাম্প ডিউটি (Stamp Duty) ছাড়ের মেয়াদ ৩১ জানুয়ারি (31st January) পর্যন্ত বাড়ানো হল বলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। শুধু স্ট্যাম্প ডিউটি নয়, বাড়ানো হয়েছে সার্কেল রেট (Circle Rate) ছাড়ের মেয়াদও।

বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কোভিড পরিস্থিতির কারণে রাজ্যের আর্থিক অবস্থা ধীরগতির সম্মুখীন। তাই, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ছাড়ের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২% হারে স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ দফতর। একইসঙ্গে ১০% সার্কেল রেট ছাড়েরও মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। কোভিড অতিমারীর কারণে সাধারণ মানুষের পরিষেবা এবং আবাসন ক্রেতাদের সুরাহা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ফলে রাজ্য সরকার(West Bengal Government) গত সেপ্টেম্বর(September) মাসে রেকর্ড আয় করেছে। ওই মাসে রাজ্য সরকারের কোষাগারে স্ট্যাম্প ডিউটি বাবদ ৯৭০ কোটি ২৪ লক্ষ ২৩ হাজার ৪৫০ টাকা ঢুকেছে। গত বছর সেপ্টেম্বর মাসে স্ট্যাম্প ডিউটি খাতে আয় হয়েছিল ৭৪২ কোটি টাকা। কিন্তু চলতি বছরে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের কথা ঘোষণার পর তুলনামূলক ভাবে কম পয়সায় তাঁদের জমি, বাড়ি, ফ্ল্যাট রেজিস্ট্রি করান। ফলে লাভের পরিমাণ অনেকটা বেড়ে যায় রাজ্যের। এর আগেও স্ট্যাম্প ডিউটির ছাড়ের মেয়াদ বাড়িয়েছিল নবান্ন, ফের একবার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00