তৃণমূলের শহিদ দিবসে বৃষ্টির সম্ভাবনা? যা জানাচ্ছে আবহাওয়া দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরের বুকে তৃণমূল কংগ্রেসের শহিদ তর্পণ। সোমবার ২১ শে জুলাই প্রতিবারের মতো বড় সমাবেশের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এই সমাবেশ ঘিরে জেলা থেকে বহু কর্মী সমর্থক এসেছেন শহর কলকাতায়। তাদের একটাই লক্ষ্য দলনেত্রী কী বার্তা দেন। একাধিকবার দেখা গিয়েছে, বৃষ্টিতে ভিজেছে এই শহিদ সমাবেশ। বৃষ্টিতে ভিজে মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারও কি তেমন কোন আশঙ্কা রয়েছে?

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। শহরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। সোমবারও শহরে হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস জারি রয়েছে। অর্থাৎ মানুষ যখন শহিদ সমাবেশে হাজির হবেন ধর্মতলায়। সেই সময় বৃষ্টিতে ভিজতে পারে শহিদ সমাবেশ। সোমবারের পর মঙ্গলবার ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মেঘলা আকাশ ছিল এদিন সকাল থেকেই। সেই সকলকে উপেক্ষা করে ধর্মতলামুখী হয়েছে সব মিছিল।

সোমবার খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সর্তকতা জারি রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যার স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

সোম থেকে উত্তরে কমলেও,মঙ্গল থেকে দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]