Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের ইউনিফর্ম তৈরি করে মেলেনি টাকা, ডিজিকে চিঠি দিল সংস্থা

পুলিশের ‌ইউনিফর্ম তৈরি করেও মেলেনি টাকা। এমনই অভিযোগ করল পোশাক সরবরাহকারী সংস্থা। যদিও পুলিশের তরেফে বিল মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্য পুলিশের ‌ইউনিফর্ম সরবরাহ করেও মেলেনি টাকা। এমনই অভিযোগ করল ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো–‌অপারেটিভ সোসাইটি। এই সংস্থা রাজ্য পুলিশের ইউনিফর্ম সরবরাহ করে বকেয়া কয়েক কোটি টাকা মেলেনি বলে অভিযোগ তুলল। আর তা নিয়ে ডিজিকে চিঠি দিল ওই সংস্থা। যদিও রাজ্য পুলিশের তরেফে বিল মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।‌

ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো–‌অপারেটিভ সোসাইটি বকেয়া টাকা পেতে তাই এবার খোদ ডিজিকে চিঠি দিল। সূত্রের খবর, চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশের সদর দফতর। দ্রুত বকেয়া টাকা মেটানোর তোড়জোড়ও শুরু করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, রাজ্যের কোষাগারে অর্থের টানাটানি চলছে। তাই নতুন বা বকেয়া বিল মেটানোর জন্য পুলিশের তরফে বারবার চিঠি যাচ্ছে নবান্নে। যে পরিমাণ টাকা চাওয়া হচ্ছে তার পুরোটা মিলছে না। ফলে বকেয়া থেকে যাচ্ছে। এই বকেয়া অর্থ চেয়ে বিভিন্ন সরকারি দফতর এবং সংস্থাও চিঠি দিচ্ছে রাজ্য পুলিশের কর্তাদের। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে বলে খবর।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, রাজ্য সশস্ত্র পুলিশের থার্ড ব্যাটালিয়নের পোশাক তৈরির অর্ডার যায় ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কো–অপারেটিভ সোসাইটিতে। ২০২১ এবং ২০২২ সালে রাজ্য পুলিশের অর্ডার পায় এই সংস্থা। অর্ডার অনুযায়ী ইউনিফর্ম তৈরি করে সেগুলি সরবরাহ করা হয় থার্ড ব্যাটালিয়নকে। যার বিল হয় ৯ কোটি ৪১ লাখ টাকার কিছু বেশি। ইউনিফর্ম তৈরি বাবদ এই খরচের বিল পাঠিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের সদর দফতরে। এরপর টাকা বকেয়া পড়ে আছে বলে চিঠি পাঠায় এই সংস্থা। তারপরও টাকা আসেনি বলে অভিযোগ। এবার সরাসরি ওই সংস্থা ডিজি’কে চিঠি দিয়ে পাওনা মেটানোর আর্জি জানিয়েছে। আর সেই চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশের সদর দফতর। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠক করেছেন বলে সূত্রের খবর। তারপরই জানিয়ে দেওয়া হয় এই বিল মিটিয়ে দেওয়া হবে।‌

মহেশতলায় অশান্তির জের, রবীন্দ্রনগর থানার আইসিকে পাঠানো হলো দার্জিলিঙে

রামনবমীতে অশান্তি রুখতে ৮ দিনের জন্য পুলিশের সব ছুটি বাতিল

ফরাক্কা ধর্ষণ-খুন কাণ্ডে পুলিশি তদন্ত ও ত‍ৎপরতার প্রশংসা মমতার

ফারাক্কায় নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডে ৬০ দিনেই বিচার শেষ, শুক্রবার সাজা ঘোষণা

স্বামীকে কুপিয়ে খুন, দিনের আলো ফুটতেই থানায় আত্মসমর্পণ স্ত্রীর

ভিন রাজ্যে আলু পাচার রুখল পুলিশ, বিভিন্ন সীমান্তে আটক শতাধিক লরি

রাজ্য পুলিশের বড়সড় সাফল্য, ডানকুনি থেকে পাকড়াও কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী

কালীপুজোয় অশান্তি রুখতে আরও তৎপর রাজ্য পুলিশ, কড়া নজরদারি সোশ্যাল মিডিয়ায়

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00