Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিক পরীক্ষা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ১১ দফা গাইডলাইন পাঠাল পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু পরীক্ষা। চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই আবহে এবার মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্কুলে স্কুলে ১১ দফা নির্দেশিকা পাঠাল  মধ্যশিক্ষা পর্ষদ । বোর্ডের তরফ থেকে বেঁধে দেওয়া  হয়েছে একগুচ্ছ  নিয়ম। এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘পরীক্ষার দায়িত্ব পালন বলতে কী বোঝায় তা নিয়ে অনেকসময় শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে  প্রশ্ন থাকে। তাই সেইসমস্ত বিভ্রান্তি দূর করতে প্রকাশ করা হয়েছে ১১ দফা গাইডলাইন।‘

কী কী রয়েছে গাইডলাইনে ?

১) সমস্ত  ছাত্র-ছাত্রীদের ভালো ভাবে  চেকিং করতে হবে।

২) নজরদারি করতে হবে পরীক্ষা হলে ।

৩) পরীক্ষার সময় প্রয়োজন হলে  বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করতে হবে।

৪) ঠিক মত  উত্তরপত্র প্যাকেটিং হচ্ছে কিনা তা নজর রাখতে হবে।

৫) পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত বৈঠকে যোগ দিতে হবে শিক্ষক- শিক্ষিকাদের।

৬) পরীক্ষা নজরদারির দায়িত্ব পালন করতে হবে ।

৭) পরীক্ষার সময়ে  অন্য কোনও কাজ করা যাবে না।

৮) প্রয়োজনে  প্রধান পরীক্ষক বা পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করতে হবে।

৯) এই  নির্দেশ অমান্য হলে শাস্তি মূলক পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ।

একনজরে মাধ্যমিক পরীক্ষার রুটিন 

 চলতি বছর প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। চতুর্থ দিন ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, পঞ্চম দিন ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ষষ্ঠ দিন ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স পরীক্ষা। সপ্তম দিন ২০ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান। অষ্টম দিন ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

পহেলগাঁয়ের বদলা নিক ভারত, দাবি মাধ্যমিকে মেধাতালিকায় অষ্টম বিহারের পুষ্পকের

ফুটপাতে পড়াশোনা করে মাধ্যমিক পাশ, অনন্য নজির গড়ল দুই কিশোরী

ডাক্তার হতে চায় মাধ্যমিকে অষ্টম অবন্তিকা, শুনেই এল মন্ত্রীর থেকে চাকরির প্রস্তাব  

মাধ্যমিকের মেধাতালিকায় কারা, রইল প্রথম দশের তালিকা

প্রকাশিত মাধ্যমিকের ফল, নিয়ম মেনে এবারও জয় জয়কার জেলার  

তুমুল ঝড়- বৃষ্টিতে পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট, মাধ্যমিকে বাড়তি সময় বরাদ্দ পর্ষদের

মাধ্যমিক চলাকালীন মালদার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00