দাম বাড়ল খাবারের প্লেটের, নেপথ্যে কি আলু ও টমেটোর চড়া দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে গিয়ে সবজি কিনতে গেলেই অগ্নিমূল্যের জেরে ছেঁকা খাচ্ছে সাধারণ মানুষ। আলু, পটল, টমেটো, ঢেঁড়সের মতো আনাজের দাম মাত্রাতিরিক্ত হারে  বৃদ্ধি পেয়েছে। এই আবহে খাবারের প্লেট ভরাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সম্প্রতি এমনই এক রিপোর্ট সামনে আনল ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল।

প্রতিমাসে খাবারের তুল্যমূল্য দামের উপর তারা একটি রিপোর্ট তৈরি করেছে তা পেশ করে। তাদের রিপোর্ট বলছে, ২০২৩ সালের সেপ্টেম্বরের তুলনায় নিরামিষ খাবারের দাম বেড়েছে ১১ শতাংশ। বর্তমানে হিসেব কষে দেখা গেছে, এক থালা নিরামিষ খাবারের জন্য গত সেপ্টেম্বরে খরচ করতে হয়েছে গড়ে ৩১ টাকা ৩০ পয়সা। ২০২৩ সালে এই একই প্লেটের দাম ছিল ২৮ টাকা ১০ পয়সা। এক বছরে খরচ বৃদ্ধির হার ১১ শতাংশ। তবে আমিষ থালির খরচ এক বছরে দু’শতাংশ কমেছে বলে দাবি করেছে ক্রিসিল।

উল্লেখ্য, নিরামিষ থালির মেনু হিসেবে ধরে নেওয়া হয়েছে রুটি, ভাত, আলু, টম্যাটো ও পেঁয়াজের তরকারি, ডাল, দই ও স্যালাড-কে। ক্রেডিট রেটিং সংস্থাটির দাবি, এক বছরে পেঁয়াজ, আলু ও টম্যাটোর দাম বেড়েছে যথাক্রমে ৫৩, ৫০ এবং ১৮ শতাংশ। রবি ফসল হিসেবে পেঁয়াজের উৎপাদন হ্রাস, মার্চ মাসে অসময়ের বৃষ্টিতে আলু চাষের ক্ষয়ক্ষতি এবং অতি বৃষ্টিতে টোম্যাটোর উৎপাদন কম হওয়ার দরুন দাম বেড়েছে নিরামিষ থালির। এদিকে আমিষ থালির খরচের প্রায় ৫০ শতাংশ দখলে রাখে মুরগির মাংস। তার দাম একবছরে ১৩ শতাংশ কমে যাওয়ারই প্রভাব পড়েছে আমিষ থালিতেও বলে দাবি সংস্থার।

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, এলাকায় প্রবল চাঞ্চল্য

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]