Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রামনবমীতে অশান্তি বরদাস্ত নয়’, ফের কড়া হুঁশিয়ারি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন রামনবমীতে রাজ্যে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির ছক চলছে। ধর্মের বিষ বাতাসে ঢেলে ভোট ব্যাঙ্ককে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে অশান্তি বাঁধানোর পরিকল্পনা নিয়ে ধর্ম নিয়ে বেওসা করা একটি রাজনৈতিক দল। বুধবার ফের একবার রামনবমীতে অশান্তি বাঁধানোর পরিকল্পনাকারীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন ‘দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না। বাংলার মানুষ আর যা-ই হোক, দাঙ্গা সহ্য করবে না। বাংলা সংস্কৃতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানি, জুমলা পার্টিকে নয়।’ শান্তিতে ঈদ উদযাপনের জন্যও রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলার অভিভাবিকা।

আগামী ৬ এপ্রিল রবিবার রামনবমী রয়েছে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে হিন্দু ভোট এককাট্টা করতে রাজ্যজুড়ে বড় আকারে ভগবান রামের জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছে বিজেপি-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। গোয়েন্দা সূত্রে ইতিমধ্যেই নবান্নে খবর পৌঁছেছে রামনবমীকে সামনে রেখে রাজ্যে ধর্মীয় মেরুকরণ করতে বড় ধরনের দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা নিয়েছে ধর্মের কারবারী রাজনৈতিক দল এবং তার লেজুড় কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এদিন ওই অশান্তি পাকানোর বিষয়টি উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন ‘আমি চাই ঈদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে মিটুক। জুমলা পার্টিকে বলব বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো করুন ধর্ম মানেই কর্ম, মানবিক হোন, দানবিক হবেন না।”

সম্প্রতি বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দিতে গিয়ে ‘রাম-বাম’ জোটের বেশ কয়েকজনের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও ওই সময়ে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে হাজির থাকা দর্শকদের সমবেত প্রতিরোধ ও প্রতিবাদের মুখে গণপিটুনির হাত থেকে বাঁচতে সুড়সুড় করে পালিয়ে গিয়েছিলেন বিক্ষোভকারীরা। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে ওই বিক্ষোভের প্রসঙ্গ উত্থাপন করে ‘রাম-বাম’ জোটকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। উষ্মা প্রকাশ করে তিনি বলেন ‘বিদেশে গিয়ে আমাকে প্রশ্ন শুনতে হচ্ছে আমি হিন্দু কি না৷ আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? গতকাল রটিয়ে দেওয়া হল আমি নাকি পদত্যাগ করেছি৷ আর কত ভুয়ো খবর ছড়াবে৷ আমরা এফআইআর-ও করেছি৷ এর আগে বাংলাদেশের ভিডিও দেখিয়ে মুর্শিদাবাদের বলে চালিয়েছে৷ অশান্তিতে উস্কানি দিতেই এই ধরনের ভুয়ো ভিডিও এবং খবর ছডা়নো হচ্ছে৷  জুমলা দলের একটাই নীতি, দেশে বিভাজন সৃষ্টি করো৷ আর বিজেপিকে যারা মদত জোগাচ্ছেন তাদের বলছি, যত এসব করবেন শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবেন৷’

পাশাপাশি ওয়াকফ বিল নিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ওয়াকফ নিয়ে আমাদের সাংসদরা আজ লোকসভায় লড়াই করছেন। একটা জুমলা পার্টি রয়েছে। ওই জুমলা পার্টির একমাত্র কর্মসূচি হল, দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে, যা আমরা করি না। আমরা আমাদের সংবিধানকে শ্রদ্ধা করি। অনুসরণ করি।’

 

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00