Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলের দিন শিয়ালদা শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

শিয়ালদা মেন লাইন-সহ কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা (Dolyatra)। ওইদিন শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train) বাতিল (Cancellation) করল পূর্ব রেল। শিয়ালদা মেন লাইন-সহ কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন যাত্রী সংখ্যা কম থাকায় ট্রেন বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রার দিনে শিয়ালদা শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখায় সকালের দিকে এবং রাতের দিকে একাধিক ট্রেন বাতিল থাকবে। ৩৪৭১১ লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল, ৩৪৮১১ ডায়মন্ডহারবার শিয়ালদা লোকাল, ৩৪৯৩৫ নামখানা শিয়ালদা লোকাল, ৩৪১১২ শিয়ালদা বজবজ লোকাল-সহ দক্ষিণ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে।

অন্যদিকে দোলের আগেই শিয়ালদা-বজবজ শাখায় শনিবার ও রবিবার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, টালিগঞ্জ এবং নিউ আলিপুরের মধ্যে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ন’টা থেকে রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। শিয়ালদা-বজবজ শাখায় ডাউন ৩৪১৬০, ডাউন ৩৪১৬৪, আপ ৩৪১৫৯ এবং আপ ৩৪১৬৩। শনিবার বাতিল থাকবে। রবিবার এই শাখায় বাতিল থাকবে ডাউন ৩৪১১২, ডাউন ৩৪১১৬, ডাউন ৩৪১২২, ডাউন ৩৪১২৬, আপ ৩৪১১১, আপ ৩৪১১৫, আপ ৩৪১১৭, আপ ৩৪১২১ এবং আপ ৩৪১২৫।

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

আচমকা দমদমে লাইনে দাঁড়িয়ে গেল একের পর এক ট্রেন,ভোগান্তির শিকার যাত্রীরা

ফের বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তিতে যাত্রীরা

‘ট্রেন যাত্রীদের স্বাগত’, রূপান্তরকামী মহিলার ভিডিও ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

ফের শনি- রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন , দেখে নিন তালিকা

Indian Railway: মহিলা কামরায় পুরুষ উঠলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

চিন্তা নেই, রাত জেগে ঠাকুর দেখলেও মিলবে ট্রেন ! সুখবর দিল পূর্ব রেল

প্রবল বৃষ্টিতে মুম্বইতে বিপর্যস্ত ট্রেন পরিষেবা, ভোগান্তিতে আমজনতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00