Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেনাদের সম্মান জানাতে রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভারতীয় সেনাকে সম্মান জানাতে শনিবার ও রবিবার রাজ্যজুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সর্বত্র এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় ব্লকে ব্লকে মিছিল করা হবে বলে জানানো হয়েছে।

অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা। সেনার সেই বীরগাঁথাকে সব রাজনৈতিক দল স্যালুট জানিয়েছে। তৃণমূল কংগ্রেসও ভারতীয় সেনাকে বিশেষ সম্মান দিতে উদ্যোগ নিয়েছে। শনিবার ও রবিবার টানা দু’দিন রাজ্য জুড়ে সেনাসম্মান ও শহিদতর্পণ কর্মসূচি করার ডাক দেওয়া হয়েছে। এই মিছিলে অংশ নেবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা।

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দলের পক্ষ থেকে সর্বত্র সার্কুলার পাঠানো হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই সার্কুলার পাঠিয়েছেন। জানানো হয়েছে, জাতীয়তাবাদী মিছিলের সঙ্গে কোনওরকম রাজনৈতিক বক্তব্যকে বাদ দিয়ে জাতীয়তাবাদী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতামূলক বক্তব্য রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের নির্দিষ্ট ব্লকে, এলাকায় যদি স্থানীয় কোনও শহিদ পরিবার থাকে, তাহলে সেই শহিদের আত্মত্যাগকে সামনে রেখে অনুষ্ঠান করতে হবে। পাশাপাশি ওই শহিদ পরিবারকে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করতে হবে। এই ২ দিনের অনুষ্ঠানে জুড়তে হবে সাধারণ মানুষকেও। এই কর্মসূচির জেরে ট্রাফিক ও জনজীবন ব্যাহত করা চলবে না বলেও জানানো হয়েছে। সেইমতো ট্রাফিক ব্যবস্থা সাজানো হয়েছে।

শোভাযাত্রার মূল বার্তাই হল দেশের প্রতি ভালবাসা, শহিদদের প্রতি শ্রদ্ধা এবং ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শ। কর্মসূচিতে দেশাত্মবোধক গান থেকে শুরু করে ব্যানার, জাতীয় পতাকা, স্লোগান ও সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে দেশপ্রেমের আবহ তৈরি করার কথা বলা হয়েছে। সেই মতো রাজ্যের সব জায়গায় প্রস্তুত হয়েছে ঘাসফুল শিবির।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00