Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাফিক পুলিশের হাতের ওপর চাকা তুলে দিল মোটরভ্যান, কাটা পড়ল দুটি আঙুল

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আঙুল কাটা পড়ল ট্রাফিক পুলিশ কর্মীর।শনিবার সকালে মোটরভ্যানের ধাক্কায় তাঁর বাঁ–হাতের দু'টি আঙুল কাটা পড়ে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর আঙুল কাটা পড়ল ট্রাফিক পুলিশ কর্মীর। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বেলুড় এলাকায়৷ শনিবার সকালে মোটরভ্যানের ধাক্কায় ওই হোমগার্ডের বাঁ–হাতের দু’টি আঙুল কাটা পড়ে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হোমগার্ডের নাম চিন্ময় হাউলি৷ বালি ট্রাফিক গার্ডের কর্মী তিনি। শনিবার সকালে বেলুড় মঠের কাছেই জিটি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন ট্রাফিক গার্ডের হোমগার্ড চিন্ময়বাবু৷ তখনই একটি মোটরভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা মারে৷ ধাক্কার অভিঘাতে তিনি রাস্তায় পড়ে যান৷ এর পর তাঁর হাতের ওপর দিয়ে মোটরভ্যান চালিয়ে দেওয়া হয়৷ আর তার জেরে বাঁ–হাতের দু’টি আঙুল কাটা পরে চিন্ময়বাবুর। দুর্ঘটনার পর প্রবল যন্ত্রণায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন তিনি। এই ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ এসে জখম হোমগার্ডকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কলকাতার আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর কাটা পড়া আঙুল দুটি জুড়ে দেওয়ার চেষ্টা করেন। বাঁ হাতের আঙুল কাটা পড়ার পাশাপাশি দুর্ঘটনায় হোমগার্ডের একটি পা ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে সেই মোটরভ্যানের চালককে পাকড়াও করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। আহত হোমগার্ডের কাটা পড়া দুটি আঙুলও হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এভাবে মোটরভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

হাওড়ার ভাগাড়ের ময়লা অন্যত্র ফেলতে গিয়ে বিক্ষোভের মুখে পুরকর্মীরা

‘মেয়েটি কেন ঠকিয়েছে’,প্রেমে ধোঁকা খেয়ে গলায় ছুরি চালিয়ে ডোমজুড়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00