‘বাঁদরের তৈলাক্ত বাঁশ ধরে ওঠানামা চলছে’, স্বীকারোক্তি মানিকের

তৈলাক্ত বাঁশ বেয়ে তিনি ২ ফুট করে উঠছেন আর ১ ফুট করে নেমে যাচ্ছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না - স্বীকারোক্তি মানিক ভট্টাচার্যের।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের মুখে স্বীকার করে ফেললেন, তৈলাক্ত বাঁশ বেয়ে তিনি ২ ফুট করে উঠছেন আর ১ ফুট করে নেমে যাচ্ছেন। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না। পৌঁছতে পারছেন না গন্তব্যে। রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়(School Teachers Recruitment Scam Case) শনিবার আদালতে এমনটাই জানালেন ধৃত তৃণমূল বিধায়ক(TMC MLA) তথা রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি(Former Chairman of WBBPE) মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। এদিন মানিক ছাড়াও আদালতে এই মামলার জেরে হাজির করা হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্র আর কুন্তল ঘোষকে। একইসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ও। এদিন আদালত থেকে বার হওয়ার সময় ED’র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মানিক আর কুন্তল।

এদিন আদালতে নিজের বক্তব্য নিজেই জানিয়েছেন মানিক। ED’র তদন্তকে স্কুলে পড়াকালীন বাঁদরের তৈলাক্ত বাঁশের অঙ্কের সঙ্গে তুলনা করেন তিনি। মানিক জানান, ‘যে কোনও অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আগে তাঁর বিরুদ্ধে কী কী তথ্য রয়েছে, তা জানাতে হয় তদন্তকারী সংস্থাকে। আগেও এই ধরনের নির্দেশের উদাহরণ রয়েছে। আদালত চাইলে এ বিষয়ে ED’র কাছে ব্যাখ্যা চাইতে পারে। কারণ, দিনের পর দিন ED দাবি করছে, তদন্ত চলছে। এটা তো সপ্তম-অষ্টম শ্রেণির সেই বাঁদরের তৈলাক্ত বাঁশ ধরে ওঠানামার অঙ্কের মতো ব্যাপার হচ্ছে। বার বার চার্জ গঠনের সময়ে ED দাবি করছে যে, তাদের তদন্ত চলছে।’ পরে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনেও একই কথা বলেন মানিক। তাঁর বক্তব্য, ‘তৈলাক্ত বাঁশে ২ ফুট করে উঠছি। ১ ফুট করে নামছি।’ তবে এদিন লক্ষ্যণীয় ভাবে পার্থ চট্টোপাধ্যায়ের নথি সংক্রান্ত প্রশ্নে ED-কে একহাত নেন বিচারক। পার্থর নথি সংক্রান্ত প্রশ্নে ED’র যুক্তিকে ‘দুর্বল’ বলে উল্লেখ করেছেন বিচারক।

এদিন শুনানি চলাকালীন পার্থের আইনজীবী আদালতে জানান, ED’র কাছ থেকে এই সংক্রান্ত কিছু নথি চাওয়া হয়েছিল যা ED দেয়নি। এ প্রসঙ্গে ED’র আইনজীবী জানান, পার্থের মামলায় আরও একটি রিপোর্ট তাঁরা প্রস্তুত করছেন। পরবর্তী তদন্তের জন্য সে সব নথি প্রয়োজন। তাই পার্থের আইনজীবীকে নথি দেওয়া হয়নি। ED’র এই যুক্তি শুনেই অসন্তোষ প্রকাশ করেন বিচারক। একে ‘দুর্বল যুক্তি’ বলেও উল্লেখ করেন তিনি। এর পর পার্থের তরফে তাঁর আইনজীবী আবেদন করেন, নথি সম্পর্কে নিজেদের বক্তব্য লিখিত আকারে জানাতে হবে ED-কে। বিচারক আবেদন মঞ্জুর করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংস্থাকে। কুন্তলের আইনজীবীও এদিন ED’র তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিচারককে জানান, বার বার ED দাবি করছে, তাঁদের তদন্ত চলছে। আবার সাপ্লিমেন্টারি চার্জশিটের কথাও বলা হচ্ছে। তদন্ত শেষ না হলে বিচার কবে হবে? জানতে চান কুন্তলের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ অগস্ট।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]