Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লু’র কবলে পশ্চিমের ৬ জেলা, বৃষ্টি দূরঅস্ত

আগামিকাল থেকেই রাজ্যের ৬টি জেলা গরম হাওয়া ‘লু’র কবলে পড়তে চলেছে। চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার আধিক্যও অস্বস্তি বাড়াবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাতক পাখির মতো বসে থেকেও কোনও লাভ হল না। বৃষ্টি(Rain) তো দূর কলকাতার কপালে সামান্য ঝড়ও জুটল না। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল বাংলার(Bengal) পশ্চিম দিকের ৬টি জেলায় বইবে ‘লু’(Loo)। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের(South Bengal) আরও বেশ কিছু জেলা পড়তে পারে তাপপ্রবাহের(Heat Wave) মুখে। সেই সঙ্গে গোটা রাজ্যেই চড়বে পারা। আর চট করে এই পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটবে না। তাই বৃষ্টি চাইলেও আপাতত দক্ষিণবঙ্গের কপালে তা জুটবে না। বরঞ্চ খাস কলকাতাতেই আগামিকাল থেকেই পারা চড়তে শুরু করবে। সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গে ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামি সপ্তাহে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলার পরিমন্ডলে গরম পশ্চিমী হাওয়া ঢুকছে। তার জেরে চড়ছে পারা। আগামিকাল থেকেই রাজ্যের ৬টি জেলা গরম হাওয়া ‘লু’র কবলে পড়তে চলেছে। এই ৬টি জেলা হল বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। একই সঙ্গে হুগলি জেলার আরামবাগ মহকুমা, পূর্ব বর্ধমান জেলার উত্তর ও দক্ষিণ সদর মহকুমা এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা তাপপ্রবাহের মুখে পড়তে পারে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপরন্তু চড়া রোদের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার আধিক্যও অস্বস্তি বাড়াবে। ঘাম ঝরবে বেশি করে। তবে সন্ধ্যার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া জেলায় দমকা হাওয়া বইবে যার গতিবেগ থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কম, বাড়বে অস্বস্তি, উত্তরে জারি দুর্যোগ

রাজ্যজুড়ে জারি ঝড়-বৃষ্টির সতর্কতা,বাড়ি থেকে বের হলেই সঙ্গে থাকুক ছাতা

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

সরছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? কোথায় জারি সর্তকত?

সপ্তাহন্তে কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

রাতভর বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00