নিজস্ব প্রতিনিধি: কী ভয়ঙ্কর ঘটনা! প্রসূতির পেট কাটার সময় কিনা কাঁচিই(Medical Scissors) ভেঙে গেল! তাও কোনও গ্রামগঞ্জে এই ঘটনা ঘটেনি। এমনকি জেলাস্তরের বা মহকুমা স্তরেও এই ঘটনা ঘটেনি। ঘটেছে খাস কলকাতার(Kolkata) বুকে। SSKM Hospital-এ। সেই ভাঙা কাঁচির ছবি সোশ্যাল মিডিয়াতে(Social Media) পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন SSKM Hospital’রই চিকিৎসক রশ্মি চট্টোপাধ্যায়। তাঁর দাবি, প্রসূতির পেট কাটার সময় নাকি ওই কাঁচি ভেঙে যায়। কেননা কাঁচিতে নাকি মরচে পড়ে গিয়েছিল। অস্ত্রোপচারের সময় তাঁর হাতেই নাকি ভেঙে যায় সেই কাঁচি। ঘটনার জেরে রশ্মি নাকি ওই হাসপাতাকের Operation Theater বা OT’র দায়িত্বে থাকা Sister In Charge-কেও মৌখিক ভাবে অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন, প্রাণের শহর কলকাতা আবারও বিশ্বসেরা, সুখবর শোনালেন মমতা
রশ্মি এটা জানাতেও ভোলেননি যে, এর আগেও SSKM Hospital-এ অস্ত্রোপচারের সময় ছুরি, কাঁচি ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখন রশ্মির সেই পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ায় কিছু হলেও ক্ষুব্ধ হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবন। নিজের পোস্টে রশ্মি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার ২২ অক্টোবরে। সেদিন তিনি এক প্রসূতির সিজার করছিলেন। তখনই ভেঙে যায় ‘মরচে ধরা’ ওই কাঁচি। তিনি সঙ্গে সঙ্গে OT’র দায়িত্বে থাকা Sister In Charge-কে বিষয়টি জানান। ভেঙে যাওয়া কাঁচি ফেলে নতুন কাঁচি ব্যবহার করে অস্ত্রোপচার করেন। রোগী এবং তাঁর সদ্যোজাত সন্তান সুস্থ রয়েছেন।
আরও পড়ুন, ২০২৪ সালে বসছে না Teacher Eligibility Test বা TET’র আসর
কিন্তু তাঁর প্রশ্ন, কেন বার বার এই ঘটনা ঘটছে? এর আগেও তাঁর সামনে অস্ত্রোপচারের সময় কাঁচি, ছুরি ভেঙে গিয়েছে। একবার নাকি একটি কাঁচি ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল। খারাপ মানে, মরচে ধরা কাঁচি কেন রাখা হয় এত গুরুত্বপূর্ণ কাজে। জানা গিয়েছে, রশ্মি জুনিয়র ডাক্তার। তাঁর এখন পিজিটি দ্বিতীয় বর্ষ চলছে। রশ্মির পোস্টের জেরে এখন সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারেরা এই ধরনের সমস্যার স্থায়ী সমাধান চেয়ে আন্দোলন করছেন। বিষয়টি জানিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই ধরনের কাঁচি দিয়ে অস্ত্রোপচার করা হলে রোগীর কতটা ঝুঁকি থাকে? রশ্মি জানিয়েছেন, ‘পেটে আঘাত লেগে যেতে পারে।’