Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঙ্কটজনক সন্ধ্যা মুখোপাধ্যায়! বসছে মেডিক্যাল বোর্ড

চিকিৎসকদের অভিমত, নিউমোনিয়ার কারণে গায়িকার একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি এখনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদি তিনি সুস্থ হয়ে ওঠেন তো ঠিক আছে, নাহলে কঠিন পরিস্থির জন্য সবাইকে তৈরি থাকতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিডে আক্রান্ত হয়েছেন ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার অসুস্থ গায়িকাকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় ফুসফুসে সংক্রমণ রয়েছে, নিউমোনিয়াও আছে। একই সঙ্গে সন্ধ্যায় কোভিড রিপোর্টও পজিটিভ আসে। এরপরেই তাঁকে দেখতে এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই জানান, রাতেই সন্ধ্যা মুখোপাধ্যায়কে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সেই মতো ইএম বাইপাসের ধারে থাকা অ্যাপোলো হাসপাতালে রাতেই তাঁকে স্থানান্তর করা হয়। সেখানেই এখন অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য ইতিমধ্যেই ৫ সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই টিমে রয়েছেন কার্ডিওথোরাসিক ড. সুশান মুখোপাধ্যায়, কার্ডিওলজিস্ট ড. প্রশান্ত মণ্ডল, জেনারেল মেডিসিন ড. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, পালমোনোলজিস্ট সুরেশ  রামাসুব্বন ও দেবরাজ যশ। সেই বোর্ড এদিনই বৈঠকে বসতে চলেছে এটা ঠিক করতে যে তাঁর চিকিৎসা কোন পথে এগোবে।    

তবে এদিন সকালে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অবস্থা বিশেষ ভাল নয় ‘গীতশ্রী’র। আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হচ্ছে তাঁকে। সূত্রে খবর এদিনও তাঁকে দেখতে হাসপাতালে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এটাও জানা গিয়েছে শিল্পী চিকিৎসায় সাড়া দিলেও তাঁর নাড়ির গতি খুব কম। আর এই কারনেই চিন্তায় আছেন চিকিৎসকেরা। তাঁরা ইতিমধ্যেই সন্ধ্যাদেবীর পরিবারকে মনোবল শক্ত করতে বলেছেন। তাঁর অনুরাগীদেরও তাঁরা মনোবল শক্ত করতে বলেছেন। চিকিৎসকদের অভিমত, নিউমোনিয়ার কারণে গায়িকার একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তিনি এখনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদি তিনি সুস্থ হয়ে ওঠেন তো ঠিক আছে, নাহলে কঠিন পরিস্থির জন্য সবাইকে তৈরি থাকতে হবে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00