Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গান স্যালুটে বিদায় সন্ধ্যাকে, শেষকৃত্য শুরু গীতশ্রী’র

মঙ্গলের সন্ধ্যায় অকাল প্রয়াণ। বাংলার সঙ্গীত জগতের একরাশ শূন্যতা সৃষ্টি করে নক্ষত্রলোকে চলে যান সন্ধ্যা মুখোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলের সন্ধ্যায় অকাল প্রয়াণ। বাংলার সঙ্গীত জগতের একরাশ শূন্যতা সৃষ্টি করে নক্ষত্রলোকে চলে যান সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। 

  • গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুটে ও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাজ্ঞাপণ রাজ্যের, কেওড়াতলা মহাশ্মশানে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাচ্ছেন সকলেই। পায়ে হেঁটে অগনিত ভক্তদের ঢল নেমেছে। মিছিলে রয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়। 
  • রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাত্রা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ, হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
  • বাপ্পি লাহিড়ীর ছবিতে শ্রদ্ধাজ্ঞাপণ করতে রবীন্দ্র সদনের একতারা মঞ্চে গেলেন মমতা। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ী। 
  • উত্তরীয় পরিয়ে কিংবদন্তিকে শ্রদ্ধাজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  
  • গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 
  • রবীন্দ্র সদনে শায়িত রয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ। তদারকিতে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ মালা রায়রা। শেষশ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে নেমেছে অগনিত মানুষের ঢল। রবীন্দ্র সদন চত্বরে আজ সারাদিন বাজবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান 
  • সফরের কাটছাঁট করে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
  • রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানেই অগনিত ভক্তরা সম্মান জানাবেন কিংবদন্তিকে। দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ রাখা থাকবে। 
  • পিস হেভেন থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পার্থিব দেহ নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে 

ভাঙা পড়ল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি, গড়া হবে বহুতল ভবন, ক্ষুব্ধ ভক্তরা

লতা-সন্ধ্যার নামে শোকপ্রস্তাব বাংলাদেশ সংসদে

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন, গোটা বিশ্বে বয়কটের মুখে রাশিয়া

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00